189044

সারদিনের খাবারের তালিকায় কী থাকে কোহলির? জানলে চমকে যাবেন

বিরাট কোহলির ছেলেবেলার কোচ রাজকুমার শর্মা এক সাক্ষাৎকারে ভারত অধিনায়কের ফিটনেস ধরে রাখার ‘রহস্য’ ফাঁস করেছেন। শর্মা জানিয়েছেন, ফিটনেসের জন্য কোহলি তাঁর প্রিয় কয়েকটি খাবার একেবারেই ছেড়ে দিয়েছেন।

কোহলি তাঁর খাবারের তালিকা থেকে বাদ দিয়েছেন অনেক কিছুই। রাজকুমার শর্মা জানিয়েছেন, প্রিয় বাটার চিকেন ও মাটন রোল ছেড়ে দিয়েছেন তাঁর শিষ্য। এখন কোহলির ডিশে কী থাকে? একটি সর্বভারতীয় হিন্দি দৈনিক অনুযায়ী প্রাতঃরাশ থেকে নৈশভোজে কোহলির ডিশ সাজানো থাকে এভাবেই। নীচে সাজিয়ে দেওয়া হল কোহলির খাবারের তালিকা।

প্রাতঃরাশ— গোলমরিচ ছিটোনো ওমলেট, চিজ এবং পালং শাক।
বিভিন্ন ধরনের মাছ, মাংস, পেপে আর তরমুজ।
লেবু দিয়ে গ্রিন টি (৩-৪ কাপ)।

মধ্যাহ্নভোজ— গ্রিলড চিকেন আর গ্রিলড ফিশ, আলু সিদ্ধ, পালং শাক আর বিভিন্ন ধরনের শাকসবজি।
পেশি বাড়ানোর জন্য রেড মিট খান কোহলি।

নৈশভোজ— সি ফুড

ad

পাঠকের মতামত