সিপিবি একটি ননসেন্স দল
বাংলাদেশের কমিউনিস্ট পার্টিকে (সিপিবি) ‘ননসেন্স দল’ বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ব্যাংকিং খাতে দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদে সিপিবি গতকাল বাংলাদেশ ব্যাংক ঘেরাও কর্মসূচি দেওয়ায় এমন মন্তব্য করেন তিনি। সচিবালয়ে ক্রয়সংক্রান্ত্র মন্ত্রিসভার বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, দলটিতে গুটিকয়েক লোক আছে, যারা লাল পতাকা নিয়ে তাদের অস্তিত্ব জানান দিতে মাঠে নামে। প্রকৃতপক্ষে তাদের কোনো গ্রহণযোগ্যতা নেই।
তবে ব্যাংকিং খাত নিয়ন্ত্রণে দুর্বলতার কথা স্বীকার করে অর্থমন্ত্রী বলেন, তদারকি সংস্থার কর্মকা- নিয়ে প্রশ্ন উঠতে পারে। তবে তার জন্য কেন্দ্রীয় ব্যাংক ঘেরাওয়ের মতো কর্মসূচি দেওয়া ছেলেখেলা।
উল্লেখ্য, সিপিবি ও বাসদ ব্যাংকিং খাত এবং আর্থিক প্রতিষ্ঠানে অনিয়ম-লুটপাটের প্রতিবাদে গতকাল দুপুর ১২টায় বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের উদ্দেশ্যে মিছিল বের করলে পুলিশ তাদের দৈনিক বাংলা মোড়ে আটকে দেয়। উৎস: দৈনিক আমাদের সময়।




