কক্সবাজারে দুই বিমানের সংঘর্ষ, বেঁচে গেলেন ৪ পাইলট
চট্টগ্রামের কক্সবাজারে মহেশখালীতে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আজ বুধবার সন্ধ্যায় মহেশখালী পৌরসভার পুটিবিলা এবং ছোট মহেশখালী ইউনিয়নের জালিয়াপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
আন্তঃবাহিনী গণসংযোগ পরিদফতরের (আইএসপিআর) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল রাশেদুল হাসান দুর্ঘটনার খবর নিশ্চিত করে গোনিউজকে বলেন, শেষ খবর পাওয়া পর্যন্ত দুর্ঘটনা কবলিত বিমান দুটির চার পাইলট জীবিত অবস্থায় উদ্ধার।
ফায়ার সার্ভিসের কক্সবাজারের এসও সাফায়েত হোসেনও জানান, ‘আমাদের টিম ঘটনাস্থলে আছে। বাংলাদেশ বিমান বাহিনীর দুটি প্রশিক্ষন বিমান ইআর ১০৩ এবং ওয়াইকে বিধ্বস্ত হয়েছে।
মহেশখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাস গোনিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে। উদ্ধার কাজ চলছে।




