188263

মাশরাফি-সাকিবদের বর্ষসেরা নির্বাচন করতে যেভাবে ভোট দিবেন!

আগামী ৬ই জানুয়ারি নির্বাচিতদের হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেয়া হবে। মূলত এই বছরের পারফরম্যান্সের উপর ভিত্তি করে ১৪টি ক্যাটাগরিতে এই পুরস্কার দেয়া হবে। অন্যদিকে এ বছর থেকে তৃণমুলের ক্রীড়া ব্যক্তিত্ব ক্যাটাগরিতেও একজনকে পুরস্কৃত করার ধারা চালু করা হয়েছে। আর এইবারেই প্রথমবারের মত এই পুরস্কার পাচ্ছেন কলসিন্দুরের ফুটবল বিপ্লবের নেপথ্য কারিগর মফিজুল হক।

এরইমধ্যে এ পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায়ও প্রকাশ করেছে কর্তৃপক্ষ। এ তালিকায়

রয়েছে এনামুল হোসেন রাজীব (দাবা), সোনম সুলতানা সোমা (টেবিল টেনিস), জোনায়না আহমেদ (সাঁতার)। অন্যদিকে বর্ষসেরা কোচ হিসেবে মোহাম্মদ সালাউদ্দীন (ক্রিকেট) এবং বর্ষসেরা সংগঠক হিসেবে নির্বাচিত হয়েছেন মাহফুজা আক্তার কিরণ (ফুটবল)।

এছাড়াও উদীয়মান অ্যাথলেট হিসেবে নির্বাচিত হয়েছেন জহির রায়হান। অন্যদিকে বিশেষ সম্মাননা পাচ্ছেন সালাম মুর্শেদী ও বাদল রায়। সেই সঙ্গে তৃণমূলের ক্রীড়া ব্যক্তিত্ব হিসেবে নির্বাচিত হয়েছেন মফিজুল হক (ফুটবল কোচ) এবং বর্ষসেরা স্পন্সর হিসেবে রয়েছে রবি।

তবে পপুলার চয়েজ অ্যাওয়ার্ডের জন্য মনোনয়ন পেয়েছেন চারজন। তাদের মধ্যে তিনজন ক্রিকেটার ও একজন ফুটবলার। তিনজন ক্রিকেটার হলেন মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ এবং ফুটবলার হলেন জাফর ইকবাল। অনলাইনে ক্রীড়ামোদীদের ভোটে একজন সেরা নির্বাচিত হবেন এই ক্যাটাগরিতে।

ইচ্ছা করলে অনলাইনে আপনিও আপনার পছন্দের খেলোয়াড়কে ভোট দিতে পারবেন। আর এতে আপনাকে যে কাজটি করতে হবে তা হল- বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির ওয়েবসাইটে যেতে হবে এবং এর পর সেখানে আপনার পছন্দের খেলোয়াড়কে ভোট দিতে পারবেন।

ad

পাঠকের মতামত