187019

হাজারকে ইংরেজি ‘কে’ দিয়ে বোঝানো হয় যে কারণে

অনেকে খেয়াল করেছেন হাজার টাকা বোঝাতে কেউ কেউ ইংরেজি ‘কে’ অক্ষর ব্যবহার করে থাকেন। আবার সামাজিক যোগাযোগ মাধ্যমের লাইক, ফলোয়ার কত হাজার তা বোঝাতেও ইংরেজি ‘কে’ ব্যবহার করা হয়। আবার কারও বেতন যদি ২৫ হাজার টাকা হয় তাহলে লেখা থাকে ‘২৫কে’। কিন্তু অনেকের মনে প্রশ্ন জাগছে- এই ইংরেজি ‘কে’ এলো কোথা থেকে?

জানা যায়, গ্রিক ভাষায় হাজারের অর্থ বোঝাতে ‘কিলিওই’ ব্যবহার হয়ে থাকে। অর্থাৎ ১০০০ বোঝানোর জন্য গ্রিকরা ‘কিলিওই’ ব্যবহার করতো। পরে এই এককটি ফরাসিরাও ব্যবহার করতে শুরু করে। ফরাসিদের হাতে এসে গ্রিক শব্দ ‘কিলিওই’ বদলে হয়ে যায় ‘কিলো’। ক্রমে মেট্রিক সিস্টেমের সঙ্গে পরিচিত হয়ে ওঠেন ফরাসিরা। ‘কিলো’কে ১০০০ হিসাবে লিখতে শুরু করেন।

পরবর্তীতে দেখা যায় ব্যবসা-বাণিজ্য প্রসারের সঙ্গে সঙ্গে বিশ্বব্যাপী ১০০০ প্রচলিত হয়ে যায়। কিন্তু ১০০০-ও খুব বেশি দিন একই ভাবে টিকে থাকতে পারেনি। ১০০০ লিটার, ১০০০ গ্রামের বদলে ক্রমে প্রচলিত হয়ে ওঠে কিলোলিটার, কিলোগ্রাম, কিলোটনের মতো নতুন শব্দগুলো। এই শব্দগুলো অনেকটাই বড়।

এরপর দেখা গেল সময় বাঁচাতে অনেকে হাজার এর জায়গায় ইংরেজি অক্ষর ‘কে’ ব্যবহার শুরু করেন। এটি পরবর্তীতে জনপ্রিয়তা পায়। তাই এখন ২৫.০০০ টাকাকে ‘২৫কে’, ৩০.০০০ টাকাকে ‘৩০কে’, ৪০.০০০ টাকাকে ‘৪০কে’ ইত্যাদি লিখার প্রচলন দেখা যায়।

ad

পাঠকের মতামত