186733

স্ত্রী হত্যার দায় স্বীকার করল ইউপি চেয়ারম্যান শফিকুল

 

নীলফামারীর সৈয়দপুরে স্ত্রী ইসমত আরাকে হত্যার অভিযোগে উপজেলার কামারপুকুর ইউনিয়নম পরিষদের সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম স্ত্রীকে হত্যার দায় স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।

গতকাল রবিবার রাতেই নিহত ইসমত আরার ভাই মইনুল হক চৌধুরী বাদী হয়ে শফিকুল ইসলামকে প্রধান আসামী করে থানায় সৈয়দপুর থানায় মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাত আরো ৩/৪ জনকে আসামী করা হয়েছে। বাদীর বাড়ি নওগাঁ জেলা সদরের দক্ষিণ হাটে।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহজাহান মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত শফিকুল ইসলাম পুলিশের কাছে স্ত্রী ইসমত আরাকে কুপিয়ে হত্যার কথা স্বীকার করেছে। তিনি জানান, সোমবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

মামলার বাদী মইনুল হক চৌধুরী জানান, আমার বোনের হত্যার বিচার চাই। আমার বোনকে পাগল সাজিয়ে শফিকুল ও তার পরিবার নির্যাতন করে আসছিল। গতকাল (রবিবার) আমাদের জানানো হয় ইসমত আরা গুরুত্বর অসুস্থ। সৈয়দপুরে আসার পর থানায় দেখি আমার বোনের নিথর মরদেহ থানার ভ্যানে রাখা আছে।

উল্লেখ্য, গতকাল সকালে সৈয়দপুর শহরের কয়ানিজপাড়ায় নিজ বাসার পিছনে প্রায় ৫০ গজ দূরে একটি নির্মানাধীন বাসার একটি কক্ষ থেকে গৃহবধু ইসমত আরার গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের স্বামী কামারপুকুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলামকে তাৎক্ষনিক আটক করে পুলিশ।

ad

পাঠকের মতামত