368569

পুলিশের ৩ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

নিউজ ডেস্ক।। পুলিশের তিন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে তাদের বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।

বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তারা হলেন পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজিপি কৃষ্ণ পদ রায়, খুলনা মহানগর পুলিশ কমিশনার (ডিআইজি) মো. মোজাম্মেল হক, ও খুলনা মহানগর পুলিশের (অতিরিক্ত পুলিশ কমিশনার) সরদার রকিবুল ইসলাম।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন)-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে তাদের অবসর পাঠানো হয়েছে। বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধা পাবেন তারা। দৈনিক আমাদের সময়।

ad

পাঠকের মতামত