বন্ধুর স্ত্রীর সঙ্গে ৫ বছর প্রেম করেছিলেন রণবীর?
বিনোদন ডেস্ক।। অভিনয় দক্ষতার পাশাপাশি বলিউডে রণবীর কাপুরের ‘প্লে-বয়’,‘চকোলেট বয়’ হিসেবে আলাদা ইমেজ রয়েছে। বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন, ক্যাটরিনা কাইফ থেকে শুরু করে আলিয়া ভাটের সঙ্গে তার সম্পর্ক নিয়ে চর্চা হয়েছে সব থেকে বেশি।
কিন্তু এই অভিনেত্রীরা ছাড়া আরও একজনের সঙ্গে রণবীরের সম্পর্ক ছিল। তবে তার কথা অনেকেই জানেন না।
জানা গেছে, রণবীবের এক সময় সম্পর্ক ছিল আমির খানের ভাগ্নে ইমরানের স্ত্রী অবন্তিকার সঙ্গে। টানা পাঁচ বছর একে অপরকে ডেট করেছিলেন তারা। তাদের মধ্যে সম্পর্কও বেশ ঘনিষ্ঠ ছিল। তবে তাদের বিয়ের পরিকল্পনা ছিল কিনা তা জানা যায়নি। অবন্তিকা অবশ্য তখন ইমরানের স্ত্রী ছিলেন না। শোবিজের দুনিয়ায় সম্পর্কের ভাঙা-গড়া নতুন কোনও ব্যাপার নয়। রণবীরের সঙ্গে সম্পর্ক ভাঙার পরই ইমরানকে ডেট করতে শুরু করেন অবন্তিকা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সেই সময় রণবীর এবং ইমরানের মধ্যে বেশ ভালো বন্ধুত্ব ছিল। ২০১১ সালে বিয়ে করেন ইমরান-অবন্তিকা। তাদের একমাত্র মেয়ের নাম ইম্মারা। যদিও ইমরান-অবন্তিকার সম্পর্ক এখন অতীত।
এদিকে ২০১৮ সাল থেকে রণবীর এবং আলিয়া সম্পর্কে আছেন। এই জুটি একথা স্বীকারও করেছেন। অয়ন মুখোপাধ্যায়ের ছবি ‘ব্রহ্মাস্ত্র’তে প্রথমবার পর্দায় জুটি বাঁধতে দেখা যাবে রণবীর-আলিয়াকে। গত বছরই তাদের বিয়ে করার কথা ছিল। কিন্তু করোনা মহামারিতে তা পিছিয়ে যায়। এই বছরের শেষের দিকে রণবীর-আলিয়ার বিয়ের কথা রয়েছে বলে শোনা গেছে।




