360515

নোবেল তার হবু বর, দাবি মেয়েটির

বিনোদন ডেস্ক।। বিভিন্ন সময়ে বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের জন্য আলোচিত গায়ক মইনুল আহসান নোবেলকে নিয়ে এক তরুণীর ফেসবুক স্ট্যাটাস ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
সেই তরুণীর দাবি, নোবেল তার হবু বর। যদিও নোবেল বিবাহিত। তার স্ত্রীর নাম মেহরুবা সালসাবিল।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই মেয়ে দাবি করছেন, নোবেল ও তিনি শিগগিরই বিয়ে করতে চলেছেন। ফেসবুকে মিলা চৌধুরী নামে অ্যাকাউন্ট থেকে নোবেলের সঙ্গে অন্তরঙ্গ কয়েকটি ছবি পোস্ট করেন ওই নারী।

ক্যাপশনে লিখেছেন, ‘অবশেষে বুঝি পরিচয় পেতে চলছে তোমার আমার দীর্ঘ পথচলা দেড় বছর রিলেশনের পর আজ। সে দিবস, সে বিয়েতে রাজি। সবাই আমাদের জন্য দোয়া করবেন প্লিজ। ছবি আমার আর আমার হবু স্বামী নোবেলের অনুমতি ক্রমেই দেয়া।’

নোবেলের সঙ্গে ওই নারীর অন্তরঙ্গ মুহূর্তের ছবিগুলো পোস্ট করা মাত্রই ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। রীতিমতো তা এখন ভাইরাল! ঘটনাটির সত্যতা জানতে নোবেলের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি তা রিসিভ করেননি।

উল্লেখ্য, ২০১৯ সালের ১৫ নভেম্বর মেহরুবা সালসাবিলকে বিয়ে করেন মঈনুল আহসান নোবেল। তবে তারা এখন আলাদা থাকছেন কিন্তু বিচ্ছেদ হয়নি।

 

ad

পাঠকের মতামত