360347

পাকুয়েতার গোলে এগিয়ে থেকে বিরতিতে গেল ব্রাজিল (খেলাটি লাইভ দেখুন)

খেলাধূলা ডেস্ক।। সেই লুকাস পাকুয়েতাই আবারও গোল করলেন, আবারও এগিয়ে গেলো ব্রাজিল। কোয়ার্টার ফাইনালে চিলির বিপক্ষে যখন গোল পাচ্ছিল না ব্রাজিল, তখন এই লুকাস পাকুয়েতাই মাঠে নেমে গোল করে জেতালেন দলকে।

এবার গ্যাব্রিয়েল হেসুসের লাল কার্ড থাকার কারণে তিনি খেলতে পারছেন না সেমিফাইনালে। এ কারণে পাকুয়েতাকে দিয়েই সেমিফাইনালের একাদশ সাজান ব্রাজিলে কোচ তিতে।

সেই পাকুয়েতাই খুললেন পেরুর গোলের তালা খুললেন। ৩৪ মিনিটে নেইমারের অসাধারণ একটি পাস থেকে বাম পায়ের দুর্দান্ত শটে পেরুর জালে বল জড়িয়ে দেন লুকাস পাকুয়েতা। পেরুর বিপক্ষে এই এক গোলে এগিয়ে থেকেই বিরতিতে গেলো ব্রাজিল। খেলাটি লাইভ দেখতে এখানে ক্লিক করুন

 

ad

পাঠকের মতামত