রাতে ফ্রান্সের মুখোমুখি পর্তুগাল, জার্মানির সামনে হাঙ্গেরি
স্পোর্টস ডেস্ক: ইউরো কাপ ফুটবল শুরুর আগেই গ্রুপ ‘এফ’ কে নামকরণ করা হয়েছিল ‘গ্রুপ অফ ডেথ’ নামে। কারণ এই এক গ্রুপেই ফ্রান্স, জার্মানি, পর্তুগালের মতো হেভিওয়েটদের সঙ্গী অপেক্ষাকৃত পিছিয়ে থাকা হাঙ্গেরি।
তবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের রুখে দিয়ে গ্রুপ অফ ডেথের সমীকরণটা আরও বেশি জমিয়ে তুলেছে হাঙ্গেরিয়ানরা। ফলে এই গ্রুপ থেকে কারা যাচ্ছে শেষ ষোলোতে, সে প্রশ্নের জন্য অপেক্ষা করতে হবে আজ রাত পর্যন্ত।
যেখানে গ্রুফ এফ’ এর শেষ ম্যাচে চার দলই মাঠে নামছে একে অন্যের প্রতিপক্ষ হয়ে।
শেষ ম্যাচে পুস্কাস এরিনায় ফ্রান্সের বিপক্ষে নামবে পর্তুগাল। আর মিউনিখে জার্মানরা আথিতেয়তা দেবে হাঙ্গেরিকে। দুটো ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়। যেখানে চার দলের সামনেই যেমন সম্ভাবনা রয়েছে নকআউট পর্বে যাবার, তেমনি শঙ্কা রয়েছে ছিটকে যাবারও। – চ্যানেল২৪




