এক নতুন মুখ নিয়ে জিম্বাবুয়ে সফরের জন্য তিন ফরম্যাটের দল ঘোষণা
খেলাধূলা ডেস্ক।। ১ টেস্ট, তিন ওয়ানডে ও সমান সংখ্যক টি-টোয়েন্টি খেলতে জিম্বাবুয়ে যা”েছ টাইগাররা। এই সফরের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আগামী ২৯ জুন ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। এই সফরের তিন ফরম্যাটের জন্য তিনটি দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। টেস্ট ও ওয়ানডে দল করা হয়েছে ১৭ সদস্যের। টি-টোয়েন্টি দল ১৬ সদস্যের।
টি-টোয়েন্টি দলে নতুন মুখ শামিম হোসেন। তিন ফরম্যাটের দলেই রয়েছেন সাকিব আল হাসান। মুশফিকুর রহিম খেলবেন না টি-টোয়েন্টি সিরিজে। এদিকে তিন বছর পর দলে জায়গা হয়েছে উইকেট রক্ষক-ব্যাটসম্যান নুরুল হাসান সোহানের।
টেস্ট দল : মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল ইসলাম শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, ইয়াসির আলি চৌধুরী, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, আবু জায়েদ রাহি, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী ও শরিফুল ইসলাম।
ওয়ানডে দল : তামিম ইকবাল (অধিনায়ক), নাঈম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন, নাজমুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সাইফউদ্দিন, মুস্তিফিজুর রহমান, তাসকিন আহমেদ, রুবেল হোসেন ও শরিফুল ইসলাম।
টি-টোয়েন্টি দল : মাহমুদউল্লাহ (অধিনায়ক), তামিম ইকবাল, নাঈম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান, সৌম্য সরকার, আফিফ হোসেন, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, শেখ মাহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।




