‘রাধে’ দেখা যাবে ৩৪০ টাকায়
বিনোদন ডেস্ক।। সকাল ধোঁয়াশা কাটিয়ে বলিউড ভাইজান জানিয়ে দিলেন আসন্ন ঈদে সিনেমা হলে মু্ক্তি পাবে ‘রাধে’ সিনেমাটি। ২০২০ সালে মুক্তি পাওয়ার কথা ছিল বহুল প্রতীক্ষিত ছবিটি।
কিন্তু করোনা মহামারির কারণে সিনেমাটির মুক্তি আটকে যায়। কিন্তু সালমান তো বলেছিলেন এটি তার ঈদের ছবি। তাই ঈদেই মুক্তি দেওয়া হবে। এবার তাই বসে থাকতে নারাজ ‘সল্লু ভাই’। ঈদে ভক্তদের উপহার হিসেবে মুক্তি দিচ্ছেন ‘রাধে’।
বুধবার ঘোষণা আসে, আগামী ২৩ মে বড় পর্দায় মুক্তি পাবে ‘রাধে: ইওর মোস্ট ওয়ান্টেড ভাই’। শুধু প্রেক্ষাগৃহে নয়, জি প্লেক্স ও টিভিতে ৫০টির বেশি দেশে মাত্র ২৯৯ রুপি বা ৩৪০ টাকায় দেখা যাবে সিনেমাটি।
বলা হচ্ছে ‘রাধে’ ২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘ওয়ান্টেড’ সিনেমার সিকুয়েল। আগের পর্বের মতো নতুনটিও পরিচালনা করছেন প্রভুদেবা। ‘ওয়ান্টেড’ ছবিতে জাঁদরেল পুলিশ অফিসার রাধের ভূমিকায় দেখা গিয়েছিল সালমনকে। রাধে সে ভূমিকাতেই দেখা যাবে তাকে।
ভাইজানের কথায়, ওয়ান্টেডের সিক্যুয়েল নয় এই ছবি।
সম্প্রতি প্রকাশিত ‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’-এর ২ মিনিট ৫১ সেকেন্ডের ট্রেলারে একদম নিজের মেজাজেই পাওয়া গেল ভাইজানকে। অ্যাকশন, রোম্যান্স আর সালমন খানের ওয়ান লাইনারে ভরপুর এই ছবির ট্রেলার। পরিচালক প্রভু দেবার এই ফিল্মে দিশা পাটানির সঙ্গে রোম্যান্স করতে দেখা যাবে সালমানকে। অন্যদিকে ভিলেনের ভূমিকায় রয়েছেন রণদীপ হুডা। এছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন জ্যাকি শ্রফ।
পরিচিত ছকের বাইরে হেঁটে অপরাধীদের মোকাবিলা করতে ওস্তাদ ইনসপেক্টর রাধে। তাই মায়ানগরীকে রক্ষা করতে রাধের স্মরণাপন্ন সকলে। কিলার স্টাইলে অনুরাগীদের মন জিতে নিলেন সালমন, ট্রেলারে দিশা পাটানি ছবির গ্ল্যামার কোশান্ট ঝলকেই বেশ খানিকটা বাড়িয়ে দিল। অন্যদিকে সালমানের সাথে জোর টক্কর দিলেন রণদীপ হুডাও।
জানুয়ারিতে প্রেক্ষাগৃহে ‘রাধে’ মুক্তি দেওয়ার আবেদন জানিয়ে অভিনেতাকে চিঠি পাঠান সিনেমা প্রদর্শকরা। তাদের ভরসা, ভাইজানের সিনেমার হাত ধরেই নতুন বছরে বক্স অফিসের অবস্থা ফিরতে পারে। এর মাধ্যমে প্রায় এক দশক পর রুপালি পর্দায় ফিরছে ‘রাধে’।




