351684

তৃতীয় বিয়ে করলেন নাদিয়া খান

পাকিস্তানের জনপ্রিয় টিভি উপস্থাপক ও অভিনেত্রী নাদিয়া খান (৪১) তৃতীয় বিয়ে করলেন। নিজের ইনস্টাগ্রামে এ খবর জানিয়ে তিনি বেশ কিছু ছবি পোস্ট করেছেন। তিন সন্তানের মা নাদিয়া খান এর আগে দু’বার বিয়ে করেছিলেন। তবে সর্বশেষ ফয়সাল নামে একজনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি।

এরপর নাদিয়া লিখেছেন, ‘আগামী কয়েক ঘন্টার মধ্যেই ভক্ত ও অনুসারীদের জন্য আমার বিয়ের আরো ছবি পোস্ট করবো।’

কয়েকদিন হলো সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন পুরুষের সঙ্গে নাদিয়ার একটি ছবি ঘুরছে। এতে ধারণা করা হচ্ছে ছবির ওই পুরুষকেই তিনি বিয়ে করেছেন। অভিনেত্রী নাদিয়া খানের বিয়ের খবর ছড়িয়ে পড়ার পর সোশ্যাল মিডিয়ায় তাকে অভিনন্দন জানাচ্ছেন তার অনুরাগীরা।

আবিদ কামাল নামে একজন লিখেছেন, ‘আল্লাহপাক আপনাদের দুজনের সাথে থাকুক- আমিন।’

আসমাত নামে একজন লিখেছেন, ‘মাশাআল্লাহ। আশাকরছি নাদিয়ার স্বামীর সঙ্গে তার সুন্দর ও সফল লাইফ কাটুক’।

ad

পাঠকের মতামত