তারাকান্দায় বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৬
ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। প্রাথমিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
রবিবার (৩ জানুয়ারি) দুপুরে তারাকান্দা উপজেলার গাছতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের। তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে। উদ্ধারকাজ চলছে। তবে এখনো কারো পরিচয় জানা যায়নি।




