শীত বাড়ছে যে দুই জেলায়
নিউজ ডেস্ক।। হিমেল হাওয়ার কারণে রাজশাহী ও পঞ্চগড়ে বেড়েছে ঠাণ্ডার মাত্রা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন এ অঞ্চলের মানুষ।
স্থানীয় আবহাওয়া অফিস জানায়, গত কয়েকদিনের তুলনায় আজ উত্তরাঞ্চলে শীতের তীব্রতা বেড়েছে কয়েকগুণ।
শুক্রবার (০১ জানুয়ারি) সকাল সাড়ে ছয়টায় রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
শীত ও ঘন কুয়াশার কারণে ভোরে জীবিকার সন্ধানে আসা শ্রমিকরা পড়েন বিপাকে। সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন প্রান্তিক ও গৃহহীন মানুষ। অনেকেই আক্রান্ত হচ্ছেন শীতজনিত নানা রোগে। আবহাওয়া অফিস বলছে, এ মাসের মাঝামাঝিতে শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে।




