‘হিরো আলমের গান শুনে আমার পায়ের রক্ত মাথায় উঠে গেছে’
‘হিরো আলম কয়েকটি গান বানিয়েছে। তার গানগুলো শুনে আমার পায়ের রক্ত মাথায় উঠে গেছে। এখন আর আমি থাকতে পারছি না। এজন্য হিরো আলম থেকে ভালো গান করার জন্য আমি নিজেই একটি মাইক্রোফোন নিয়ে আসছি। আমার একজন ফ্যান এটি গিফট করেছে।’
সম্প্রতি সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে নিজের পেইজ থেকে লাইভে এসে এসব কথা বলেন ‘রিপন ভিডিও’ নামে পরিচিত নেত্রকোনার রিপন।
রিপন আরও বলেন, যেদিকেই যাই হিরো আলমের গান। তার গানের চোটে আমি এখন আর থাকতে পারছি না। আমি তার থেকেও ভালো গান শোনাতে চাই। এরপর লাইভে গান গেয়ে শোনান তিনি।
উল্লেখ্য, হায় ফ্রেন্ড, তোমরা সবাই ভালো আছো? আই এম রিপন ভিডিও। তোমাদের মাঝে এসে গেলাম একটা ছন্দ বলতে…এভাবেই ফেসবুক লাইভ অথবা ভিডিও নিয়ে হাজির হন নেত্রকোনার রিপন নামের এই যুবক। যার অনেকগুলো ভিডিও ইতোমধ্যে ভাইরাল হয়েছে।
মূলত তার এসব ভিডিওতে থাকে বিভিন্ন ছন্দ। ভুল উচ্চারণের কারণে ভিডিওগুলো মজা করে দেখে নেটিজেনরা। এসব ভিডিও শেয়ারও হয় অনেক। এর ফলে সহজেই ফেসবুকে লাখ লাখ ভিউ হচ্ছে তার ভিডিও। এছাড়া তাকে নিয়ে ফেসবুকে হাসি-ঠাট্টার কমতি নেই।




