349370

ভুল করে ভারতের ভূখণ্ডে ঢুকে পড়ল পাকিস্তানি দুই কিশোরী!

ভুল করে পাকিস্তান অধ্যুষিত কাশ্মীর থেকে ভারতের ভূখণ্ডে ঢুকে পড়ে দুই কিশোরী। সম্পর্কে তারা একে অপরের বোন। এমন ঘটনা ঘটেছে রোববার (৬ ডিসেম্বর) পুঞ্চ এলাকার নিয়ন্ত্রণ রেখার কাছে। তাদের নাম জাবেইর (১৭) এবং সানা জাবেইর (১৩)।

রোববার ভুলক্রমে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতে ঢুকে পড়ে তারা। এ ঘটনায় ভারতীয় সীমান্তে দায়িত্বপ্রাপ্ত সেনারা তাদের উদ্ধার করে নিজেদের হেফাজতে রেখেছে। এ ঘটনায় তাদেরকে দ্রুত বাড়ি ফেরানোর প্রক্রিয়া শুরু করে ভারতীয় সেনাবাহিনী।

ভারতীয় সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, রোববার পুঞ্চ এলাকায় নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতে ঢুকে পড়ে ওই দুই বোন। তারা পাকিস্তান অধিকৃত কাশ্মীরের কাহুতার আব্বাসপুরের বাসিন্দা।

ad

পাঠকের মতামত