349336

১০৮ বছর বয়সেও ফজরের নামাজ পড়ে দিন শুরু করেন মোহাম্মদ এরশাদ

একজন দারুণ ক্যালিগ্রাফার রোহিঙ্গা মোহাম্মদ এরশাদ। বয়স ১০৮ চলছে। এর মাঝে মাত্র তিন বছর বাংলাদেশে আছেন। স্মৃতির বাকিসবই আরাকান। কিন্তু আর কী ফেরা হবে সেখানে? জানেন না।

শরণার্থী শিবিরে ক্যালিগ্রাফির চর্চা তাঁর কাছে আরাকানের দিনগুলো স্মরণ করা মাত্র। ফজর শেষেই আঁকতে বসে যান। তুলি আর খাতা তাৎক্ষণিক আরাকানে নিয়ে যায় তাঁকে।

২০১৭ সালে গুলি আর আগুনের মুখে নাফ পার হওয়ার আগে সংগে নিয়েছিলেন কেবল ক্যালিগ্রাফির খাতাগুলো। এগুলোই তাঁর অক্সিজেন।

দক্ষিণ এশিয়ায় #নিপীড়িত #জাতিসত্তাগুলোর এমনতর #সংস্কৃতি-#সাধনার অনেকখানিই ‘মূলধারা’র কাছে আজও অজানা। রোহিঙ্গাদের সম্পর্কেও কত কম জানি আমরা। [সৌজন্যে শিহাব সুমন, আরবনিউজ]

ad

পাঠকের মতামত