347091

করোনার দ্বিতীয় ঢেউ: নাম্বার ওয়ান যুক্তরাষ্ট্র

চলমান মহামারি করোনা ভাইরাসের আঘাতে জর্জরিত মার্কিন যুক্তরাষ্ট্র। প্রাণঘাতী এ মহামারিতে আক্রান্ত ও মৃতের হিসাবে বৈশ্বিক তালিকায় শীর্ষে অবস্থান করছে যুক্তরাষ্ট্র।

রোববার (১৫ নভেম্বর) ওয়ার্ল্ডওমিটারের সকাল ১১টার তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা এখন ২ লাখ ৫১ হাজার ২৫৬ জন। এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন ১ কোটি ১২ লাখ ২৬ হাজার ৩৮ বেশি মানুষ। গত ২৪ ঘণ্টায় দেশটিতে আরও ১ লাখ ৫৭ হাজার ৮১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ সময় মারা গেছেন ১ হাজার ২৬০ জন।

করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে শনাক্তে একের পর এক রেকর্ড গড়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট নির্বাচনের পর থেকে দেশটিতে দৈনিক সংক্রমণ লাখের ওপরে ছিল। শুক্রবার তা দুই লাখের কাছে গিয়ে ঠেকে।

এদিকে করোনা আক্রান্তের সংখ্যায় দ্বিতীয় এবং মৃতের সংখ্যায় তৃতীয় অবস্থানে আছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৮৮ লাখ ১৪ হাজার ৯০২ জন। এখন পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ লাখ ২৯ হাজার ৬৭৪ জন।

করোনা আক্রান্তের সংখ্যায় তৃতীয় এবং মৃতের সংখ্যায় দ্বিতীয় অবস্থানে আছে ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫৮ লাখ ৪৮ হাজার ৯৫৯ জন। এখন পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ লাখ ৬৫ হাজার ৬৭৩ জন।

করোনায় মৃতের সংখ্যার দিক থেকে চতুর্থ অবস্থানে রয়েছে মেক্সিকো। দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৮ হাজার ২৫৯ জন। আর এ পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছে ১০ লাখ ৩ হাজার ২৫৩ জন।

আক্রান্তের দিক থেকে চতুর্থ অবস্থানে উঠে এসেছে ফ্রান্স। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ১৯ লাখ ৫৪ হাজার ৫৯৯ জন। আর মৃতের সংখ্যা ৪৪ হাজার ২৪৬ জন।

ad

পাঠকের মতামত