সমগ্র দুনিয়াকে সারা জীবনের জন্য একটি অসাধারণ বার্তা
খাবিব নুরমাগোমেদভ, একজন রাশিয়ান মিক্সড মার্শাল আর্টিস্ট। নিঃসন্দেহে পৃথিবীর সেরা খেলোয়াড়দের একজন। টানা ২৯ টি আন্তর্জাতিক ম্যাচ জিতেছেন তিনি। সবচেয়ে মজার কথা হচ্ছে খেলোয়াড়ি জীবনে কখনোই হারেননি তিনি। এমনকি হারার মতো পরিস্থিতিও তৈরি হয়নি কোনদিন।
গত দুই বছর আগে ইউএফসি চ্যাম্পিয়নশিপে ফাইনাল ম্যাচে আইরিশ খেলোয়াড় কনরকে হারানোর পরে আক্রমনাত্মক হয়ে সমগ্র দুনিয়াকে সারা জীবনের জন্য একটি অসাধারণ বার্তা দিয়ে যান। কনর খেলা শুরু হওয়ার আগে খাবিবকে নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করে, তার পিতামাতা-দেশ-ধর্ম নিয়ে খুবই বাজে মন্তব্য করে। খাবিবের মিশরীয় শিক্ষককে নিয়েও চরম অপমানজনক কথা বলে। টেবিলে রাখা মদ খেতে খেতে সেটা খাবিবকেও অফার করে।
জবাবে খাবিব হাসতে হাসতে বলে- না, আমি মুসলিম। তারপর কনর খুবই আপত্তিকর দৈহিক এবং মৌখিক ভাষা ব্যবহার করে। তখন মঞ্চে একদম শান্ত থাকে খাবিব, সে মুচকি হাসে। লক্ষ-কোটি মানুষ সামনে ও টিভিতে বসে দেখে এসব। খেলার রিংয়ের ভেতর ঠিকই জবাব দেয় খাবিব। কনরকে পি’টাইতে পি’টাইতে জ’খম করে, তার মুখ থে’তলে দেয়। খেলাটা সম্ভবত ২০ মিনিটের মতো লম্বা হয়েছিল সেদিন। পুরোটা সময়ই এরকম মা’র খেয়ে গেছে মেকগ্রেগর কনর এবং শেষে হার মানে। খেলা শেষে জীবনে প্রথমবারের মতো নিয়ম ভে’ঙে রিংয়ের বেড়া লাফিয়ে আ’ক্রমনাত্মক মন্তব্যকারী তার টিমমেটের উপরও সে ঝা’পিয়ে পরে।
খাবিব খেলার আগে পরে তার বক্তব্যে আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ বলতেন সবসময়। হাতের ইশারা ভাষায় বুঝাতেন আমি কিছুই না, সবকিছুই উপরওয়ালা। তিনি নিয়মিত নামাজী একজন মানুষ, করেছেন হজ্বও।
তার বাবার মৃত্যুর পর গতকিছু দিন আগে খাবিব এই তরুণ বয়সেই মিক্সড মার্শাল আর্টি জীবনের ইতি ঘটিয়েছেন। বাবাও একই পেশার ছিলেন এবং তিনিই খাবিবকে সব শিখিয়েছেন। সর্বশেষ খেলাটির সমাপনীতে আর খেলবেন কিনা এমন প্রশ্নের জবাবে সাংবাদিকদের বলেছিলেন, না আর খেলবো না। কারণ আমার মাকে কথা দিয়েছি এবং তা রাখবো।
প্রিয় খাবিব, আমি জীবনে একবার হলেও আপনার সাক্ষাৎ পেতে চাই। আপনার জন্য অনেক দোয়া ও ভালোবাসা। পৃথিবীতে আপনার মতো খেলোয়াড় চাই প্রচুর পরিমাণে।




