345614

আরব আমিরাতে জাতীয় ও স্বরণ দিবস সহ টানা ৫ দিনের ছুটি আসছে

উপসাগরীয় দেশ সংযুক্ত আরব আমিরাতের বাসিন্দারা ৩ দিন সরকারী ছুটি ও ২ দিন সাপ্তাহিক ছুটি দিন সহ টানা ৫ দিনের বিরতি পাবেন! আপনি যদি একটি এরকম বড় একটি ছুটি খুজে থাকেন তাহলে মহামারী চলাকালীন দর্শনার্থীদের জন্য উন্মুক্ত আপনার পছন্দসই স্থানগুলি নির্বাচন শুরু করুন।

সংযুক্ত আরব আমিরাতের বাসিন্দারা স্মরণ দিবস এবং সংযুক্ত আরব আমিরাতের জাতীয় দিবসের জন্য আগামী মাসের শুরু হতে দীর্ঘ পাঁচ দিনের সাপ্তাহিক ছুটি উপভোগ করবেন। স্মরণ দিবস, যাকে এর আগে শহীদ দিবস বলা হত, এর অন্যতম সেরা অনুষ্ঠানের স্মরণে জাতীয় অনুষ্ঠান হবে।।

সংযুক্ত আরব আমিরাত ২ ও ৩ ডিসেম্বর ৪৯ তম জাতীয় দিবস পালন করবে। যারা এই মহান জাতির গৌরব অর্জনের জন্য, এর সুরক্ষা এবং স্বার্থ রক্ষার জন্য নিজের জীবন দিয়েছিল তাদের উদ্দেশ্যে এই আয়োজন হবে। ঐ আয়োজনে বিস্তৃত প্যারেড চমকপ্রদ আতশবাজি; শবাজি প্রদর্শন থেকে শুরু করে নানা রকম প্রদশর্নী থাকবে।

এমন জাঁকজমকপূর্ণ জাতীয় দিবসের অনুষ্ঠানে সংযুক্ত আরব আমিরাতের স্থানীয় নাগরিক ও প্রবাসীরা একত্রিত হয়ে উদযাপন করতে আসে।

সংযুক্ত আরব আমিরাত সরকারের ওয়েবসাইট অনুসারে, বাসিন্দাদের স্মরণ দিবস উপলক্ষে ২০২০ সালের ১ ডিসেম্বর মঙ্গলবার এক দিনের ছুটি থাকবে, এবং বুধবার ২ ই ডিসেম্বর,২০২০ এবং বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০ -এ আরও দুটি দিনের জন্য ছুটি থাকবে। এই তিনটি সরকারী ছুটির দিন এবং আরো আছে সাপ্তাহিক দুই দিনের ছুটি , বাসিন্দাদের খুব প্রয়োজনীয় পাঁচ দিনের বিরতি পাবে ।

ad

পাঠকের মতামত