শ্যালিকা নিয়ে পালিয়ে দৈহিক সম্পর্ক, ধ’র্ষ’ণের অ’ভিযোগে দুলাভাই গ্রে’প্তার
লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ঘরে স্ত্রীকে রেখে ১৩ বছর বয়সী শ্যালিকাকে নিয়ে পালিয়ে যান ফিরোজ রানা। দৈহিক মেলামেশাও করেন দুজন। এ ঘটনায় ফিরোজের বি’রুদ্ধে অপ’হরণ ও ধ’র্ষণের অ’ভিযোগ তুলে মা’মলা দায়ের করা হয়। গতকাল শুক্রবার রাতে তাকে পাটগ্রাম উপজেলা থেকে গ্রে’প্তার করেছে পুলিশ।
গত বৃহস্পতিবার হাতীবান্ধা উপজেলার পুর্ব সারডুবী এলাকা থেকে শ্যালিকাকে নিয়ে পালান দুলাভাই ফিরোজ। তার বাবার নাম জহরুল হক ভুট্টু। তারা পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নের ইঞ্জিনপাড়া এলাকার বাসিন্দা।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, হাতীবান্ধার পুর্ব সারডুবী এলাকায় শ্বশুর বাড়ি থেকে গত বৃহস্পতিবার ১৩ বছর বয়সী শ্যালিকাকে নিয়ে পালিয়ে যান ফিরোজ রানা। তিনি ওই কিশোরীর সঙ্গে দৈহিক মে’লামেশা করেছেন বলে জানিয়েছেন।
তিনি আরও জানান, এ ঘটনায় ফিরোজের স্ত্রীর ভাই বাদি হয়ে হাতীবান্ধা থানায় অপ’হরণ ও ধ’র্ষণের অ’ভিযোগ তুলে একটি মা’মলা করেন। তার পরিপ্রেক্ষিতে ফিরোজকে গ্রে’প্তার করা হয়। ওই কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ফিরোজকে আ’দালতে তোলা হবে।




