342772

সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে নতুন যু’দ্ধজাহাজ আনলো ইরান

ইরান সম্পূর্ণভাবে দেশীয় প্রযুক্তিতে তৈরি ড্রোন, হেলিকপ্টার ও ক্ষে’পণা’স্ত্রবাহী নতুন যু’দ্ধজাহাজ উদ্বোধনের ঘোষণা দিয়েছে। মঙ্গলবার দেশটির নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল হোসেইন খানজাদি জানিয়েছেন আগামী নভেম্বরের মধ্যে এগুলো উদ্বোধন করা হবে। খবর ইরনার।

ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দর আব্বাস শহরে দেয়া বক্তৃতায় তিনি বলেন, নতুন যুদ্ধ জাহাজের নাম দেয়া হয়েছে ‘পার্সিয়ান গাল্ফ’ যা আগামী নভেম্বর মাসে ইরানের নৌবহরে যুক্ত হবে।

ইরানের এ কমান্ডার জানান নতুন যু’দ্ধজাহাজটি একবার জ্বা’লানি নিয়ে তিনবার বিশ্ব পরিভ্রমণ করতে পারবে বলে । খানজাদি আরো জানান, নতুন যু’দ্ধজাহাজ উদ্বোধনের কয়েক মাস পরে যুক্ত হবে ইরানি নৌবাহিনীতে। এছাড়া, আগামী মাসে ইরানের নৌ বাহিনী প্রথম মাইনসুইপার উদ্বোধন করবে।

ad

পাঠকের মতামত