যুক্তরাষ্ট্রে স্থায়ী হচ্ছেন তৌকীর-বিপাশা দম্পতি
যু’ক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করার প্রস্তুতি নিয়েছেন তৌকী’র আহমেদ ও বিপাশা হায়াত দম্পতি। সেখানে স্থায়ী হওয়ার জন্য তাঁরা সপরিবারে এখন আ’মেরিকায় অবস্থান করছেন।
অবশ্য তাঁদের আ’মেরিকা মিশন শুরু হয়েছে করো’না ভাই’রাসের প্রকোপ শুরুর আগেই। সবার আগে বিপাশা আ’মেরিকায় যান। আর চলতি মাসে দুই সন্তানসহ তৌকী’র আহমেদ গিয়ে বিপাশার সঙ্গে যোগ দেন। এখন তাঁরা নিউ ইয়র্কে অবস্থান করছেন।
দেশ ছাড়ার আগে তৌকী’র আহমেদ বলেন, ‘ছে’লে-মে’য়েদের পড়ালেখার কারণেই আম’রা যু’ক্তরাষ্ট্রে যাচ্ছি। এখন ওদের স্কুলে ভর্তি কার্যক্রম সম্পন্ন করবো। এরপর স্থায়ীভাবে থাকার জন্য যেসব শর্ত আছে, সেগুলো পূরণ করার চেষ্টা কররো।
তিনি বলেন, অল্প সময়ের মধ্যেই আবার আমি দেশেও চলে আসবো। আমি অবশ্য যাওয়া-আসার মধ্যেই থাকবো। বিপাশা সেখানে সন্তানদের সঙ্গে অবস্থান করবে।
যু’ক্তরাষ্ট্রে যাওয়ার আগে তৌকী’র আহমেদ ‘রূপালী জোছনায়’ নামের একটি ধারাবাহিক নাট’ক নির্মাণ করছিলেন। এটি চ্যানেল আইতে প্রচার হচ্ছে। এই নাট’কের শুটিং এখনো বাকি আছে। তাঁর মালিকানাধীন ‘নক্ষত্রবাড়ী’ রিসোর্টে নাট’কটির শুটিং হয়।






