341817

ধ’র্ষ’ণের অ’ভিযোগে গ্রে’ফতার ছাত্রলীগ নেতাকে ব’হিষ্কার

বান্ধবীর বাসার গৃহকর্মীকে ধ’র্ষ’ণের অ’ভিযোগে গ্রেপ্তা’র ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ-সভাপতি সবুজ আল সাহবাকে সংগঠন থেকে ব’হিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর), ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি মো. ইব্রাহিম হোসেন ও সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান হৃদয় এর স্বাক্ষর করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বহি’ষ্কারাদেশ দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনের নীতি, আদর্শবি’রোধী কার্যক্রমে জ’ড়িত থাকায় সবুজ আল সাহবাকে সংগঠনের সকল কার্যক্রম ও দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো।

গত বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে গোপালগঞ্জের কাশিয়ানীর সবুজ আল সাহবার বি’রুদ্ধে মিরপুর মডেল থানায় ভি’কটিম তরুণী নিজেই বা’দী হয়ে মা’মলা করেন। মা’মলায় অ’ভিযোগ করা হয়, গত ২৮ সেপ্টেম্বর রাজধানীর ৬০ ফিট এলাকায় ওই তরুণীকে ধ’র্ষ’ণ করেন সবুজ। পরে, অ’ভিযোগের পর রাতেই গ্রে’প্তার হন ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ-সভাপতি সবুজ আল সাহবা। এ ঘটনায় অ’ভিযুক্ত সবুজের বান্ধবী বিবি ফাতেমা ঝুমুরকেও গ্রে’প্তার করে পুলিশ। মা’মলায় বিবি ফাতেমাকে ধ’র্ষ’ণে সহায়তাকারী হিসেবে উল্লেখ করা হয়েছে। ধ’র্ষণে’র আ’লামত পরীক্ষার জন্য ভু’ক্তভো’গী তরুণীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।

পরে, বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম আদালতে তাদের হাজির করে পুলিশ। মা’মলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের ৭ দিনের রি’মান্ডে নিতে আবেদন করে পুলিশ। অন্যদিকে তাদের আ’ইনজীবীরা রি’মান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম ধীমান চন্দ্র মণ্ডল জামিনের আবেদন নামঞ্জুর করে সবুজের ৫ দিনের রি’মান্ড মঞ্জুর করেন। আর, সবুজের বান্ধবী বিবি ফাতেমা ঝুমুরের তিনদিনের রি’মান্ড মঞ্জুর করেছেন আ’দালত।

ad

পাঠকের মতামত