341746

কনডেম সেলে মা’নসিকভাবে বিপর্য’স্ত হয়ে পড়েছেন মিন্নি

নিউজ ডেস্ক : বরগুনার আ’লোচিত শাহনেওয়াজ রিফাত (রিফাত শরীফ) হ’ত্যা মা’মলায় মিন্নিসহ ফাঁ’সির দ’ণ্ডপ্রাপ্ত ছয় আ’সামিকে বরগুনা জেলা কা’রাগারের কনডেম সেলে রাখা হয়েছে। এই কনডেম সেলে রিফাত হ’ত্যার ছয় আসা’মি ছাড়া অন্য কোনো ব’ন্দিই নেই বলে জানিয়েছেন বরগুনা জেলা কা’রাগারের তত্ত্বাবধায়ক (জেল সুপার) মো. আনোয়ার হোসেন।

তিনি বলেন, এই মুহূর্তে বরগুনার কা’রাগারে নারী ব’ন্দীদের মধ্যে একমাত্র মিন্নিই নির্জন কনডেম সেলে আছেন। মিন্নি ব্য’তীত বরগুনার কা’রাগারের কনডেম সেলে অন্য কোনো নারী ব’ন্দী নেই। এছাড়া রিফাত হ’ত্যা মা’মলার অপর পাঁচজন পুরুষ আ’সামিকেও কনডেম সেলে রাখা হয়েছে। এই পাঁচ পুরুষ ব’ন্দী ব্যতীত বরগুনার কা’রাগারের কনডেম সেলে আর অন্য কোনো পুরুষ ব’ন্দীও নেই বলে উল্লেখ করেন জেল সুপার।

মো. আনোয়ার হোসেন বলেন, ‘মিন্নিকে রাখা হয়েছে নারী ওয়ার্ডের কনডেম সেলে। আর পুরুষ ব’ন্দীরা আছেন পুরুষ ওয়ার্ডের কনডেম সেলে।’ তারা কনডেম সেলে মা’নসিকভাবে বিপর্য’স্ত হয়ে পড়েছেন জানিয়ে এই জেল সুপার আরও বলেন, কা’রাবিধি অনুযায়ী ছয় ব’ন্দীকেই কনডেম সেলে থালা, বাটি ও কম্বল দেয়া হয়েছে। এছাড়াও প্রতি আ’সামিকে কারাগারের পক্ষ থেকে দুই সেট পোশাক দেয়া হয়েছে। এ পোশাক তারা পরিধান করবেন।-কালের কণ্ঠ

ad

পাঠকের মতামত