341541

স্কুলছাত্রীকে জড়িয়ে ধরল চেয়ারম্যানের ছেলে, ভিডিও ভা’ইরাল

পিরোজপুর প্রতিনিধিবন্ধনঃ পিরোজপুরের স্বরূপকাঠির আটঘর-কুড়িয়ানা ইউপি চেয়ারম্যান শেখর কুমার সিকদারের ছেলে শক্তি সিকদারের (১৯) মা’দকসে’বন ও স্কুলছাত্রীকে জ’ড়িয়ে ধরার ছবি ও ভাগিনা প্রান্ত বড়ালের (১৮) মা’দকসে’বনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেইসবুকে) ভা’ইরাল হয়েছে।

চেয়ারম্যানের পরিবারের লোকজনের এ ধরনের অ’পরাধ ক’র্মকা’ণ্ডে জড়িত থাকায় এলাকাবাসীর মধ্যে চরম ক্ষো’ভের সৃষ্টি হয়েছে। তারা এলাকার শান্তিশৃঙ্খলা নিয়ে শ’ঙ্কিত হয়ে পড়েছেন। চেয়ারম্যানের পরিবারের লোকজনের এহেন কর্মকাণ্ডে জড়িত থাকার প্রতিবাদে এলাকাবাসী সর্বস্তরের জনগণের ব্যানারে আজ মঙ্গলবার কুড়িয়ানা বাজারের প্রধান সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধনে ওই ইউনিয়নের নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়। মনববন্ধন শেষে কুড়িয়ানা বাজারস্থ আটঘর-কুড়িয়ানা ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠিত বি’ক্ষোভ স’মাবেশে বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা শংকর প্রসাদ হালদার, মো. হাফিজুর রহমান, তাপশ মজুমদার, উপজেলা শ্রমিকলীগের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম ও সুব্রত চক্রবর্তী।

বক্তারা চেয়ারম্যান ও তার পরিবারের লোকজনের দুর্নী’তি, স’ন্ত্রাস, ঘু’ষ বাণিজ্যসহ মাদ’কের সঙ্গে সম্পৃক্ততার অ’ভিযোগ এনে চেয়ারম্যান ও তার পরিবারের লোকজনের বি’রু’দ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য সরকার ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। এসব অ’ভিযোগের ব্যাপারে ইউপি চেয়ারম্যান শেখর কুমার সিকদার ভাগিনার মা’দকসে’বনের কথা অ’স্বীকার করে বলেন, আমার প্রতিপক্ষরা ষ’ড়যন্ত্র করে ভাগিনাকে মা’দকের সঙ্গে সম্পৃক্ত করেছে এবং আমার ছেলে বর্তমানে ভারতে থাকে তার বি’রুদ্ধেও মিথ্যা অ’পবাদ দেয়া হচ্ছে। তিনি তার বি’রুদ্ধে আনা অন্যসব অ’ভিযোগ অস্বীকার করেন।

এ ব্যাপারে নেছারাবাদ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মদ হোসেন বলেন, ঘ’টনাটি আমিও লোকমুখে শুনেছি, আমাদের তদন্ত চলছে। মা’দকের যারাই জ’ড়িত হবে সে যেই হোক তাকে কোনও প্রকার ছাড় দেয়া হবে না।

উল্লেখ্য, আটঘর-কুড়িয়ানা ইউনিয়ন চেয়ারম্যান শেখর কুমার সিকদারের ছেলে শক্তি সিকদারের মাদকসেবন ও স্কুলছাত্রীকে জ’ড়িয়ে ধরার ছবি ও ভাগিনা প্রান্ত বড়ালের (১৮) মাদকসেবনের ২২ সেকেন্ডর একটি ভিডিও গেলো কয়েক দিনে সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেইসবুকে) ভা’ইরাল হয়। এরপর থেকেই এলাকায় চেয়ারম্যান ও তার পরিবারের লোকজনের নানা ধরনের অ’পকর্মের স’মালোচনা শুরু হয়েছে।

ad

পাঠকের মতামত