চীনকে দ’মাতে ৭২ হাজার অ্যাসল্ট রাইফেল আনছে ভারত
চীনের সঙ্গে সং’ঘাতের আ’শঙ্কায় আমেরিকার কাছ থেকে আরও অ্যাসল্ট রা’ইফেল আনছে ভারত। সোমবার (২৮ সেপ্টেম্বর) অতিরিক্ত ৭২,০০০ অ্যাসল্ট রাইফেল কেনার অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক। রা’ইফেল কিনতে খরচে হবে ৭৮০ কোটি টাকা। এই নিয়ে দ্বিতীয় দফায় আমেরিকা থেকে ভারতীয় সেনার জন্য সিগ সয়ার রাইফেল আনানো হচ্ছে।
ভারতীয় সেনার অ’স্ত্রভাণ্ডা’রে অ্যাসল্ট রা’ইফেলের ঘাটতি মেটাতে ফাস্ট-ট্র্যাক ক্রয় চুক্তি-র আওতায় প্রথম দফায় ৭২,৪০০ সিগ সয়ার রাইফেল কিনেছিল ভারত। দ্বিতীয় দফায় আরও ৭২,০০০ অ্যাসল্ট রা’ইফেল কেনার অনুমোদন দেওয়া হয়েছে। পূর্ব লাদাখের চিনের লালফৌজের সঙ্গে চরম সং’ঘাতের প্রেক্ষিতেই দ্রুত আরও ৭২,০০০ রা’ইফেল কেনার অনুমোদন দিল ভারত।
শুধু রা’ইফেল নয়, আরও সামরিক সরঞ্জাম কেনার ছাড়পত্রও দেওয়া হয়েছে। ডোনাল্ড ট্রাম্পের দেশ থেকে ৭৮০ কোটি টাকার অ্যাসল্ট রা’ইফেল ছাড়াও সবমিলিয়ে প্রায় ২ হাজার ২৯০ কোটি টাকার সামরিক অ’স্ত্রশ’স্ত্র ও সরঞ্জাম কেনার প্রস্তাবে সোমবার সিলমোহর দিয়েছে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক। এদিন ডিফেন্স অ্য়াকুইজিশন কাউন্সিল (ডিএসি)-এর বৈঠক ছিল। সেখানেই অ’স্ত্রশস্ত্র’ ও যু’দ্ধ সরঞ্জাম কেনার বিষয়টি চূড়ান্ত হয়। ভারতীয় নি’রাপত্তা বাহিনীর জন্য আট লাখ অ্যাসল্ট রাইফেলের প্রয়োজন। ধাপে ধাপে তা কেনা হবে।






