341445

লুঙ্গি পরে পা’লাতে গিয়ে গোয়েন্দা জালে ধরা পড়েন গণধ’র্ষণ মা’মলার আসামি ছাত্রলীগ নেতা মাহফুজ

নিউজ ডেস্ক : সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে নববধূ গ’ণধ’র্ষণ মা’মলার ৫ নম্বর আ’সামি ছাত্রলীগ নেতা মাহফুজুর রহমান মাসুম গ্রে’ফতার হয়েছেন। রাতের বেলা লুঙ্গি পরে পা’লাতে গিয়ে গোয়েন্দা জা’লে ধ’রা পড়েন তিনি।

জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ জানিয়েছে, গ্রে’ফতার এড়াতে মাসুম লুঙ্গি পরে খালি পায়ে জৈন্তাপুর উপজেলার হরিপুরে ঘোরাফেরা করছিলেন। গোয়েন্দা ত’থ্যে খবর পেয়ে সোমবার রাত ১২টার দিকে তাকে গ্রে’ফতার করা হয়। কানাইঘাট থানার ওসি শামসুদ্দোহা বলেন, মাসুমকে মঙ্গলবার মহানগরের শাহপরান থানায় হ’স্তান্তর করার পর আ’দালতে হা’জির করা হতে পারে।

তিনি আরও বলেন, প’লাতক আসা’মি মাহফুজ ও তারেককে ধ’রতে তৎপর ছিল পুলিশের একাধিক দল। এর সঙ্গে গোয়েন্দা তৎপরতাও ছিল। জৈন্তাপুর এলাকায় এলাকায় আছেন—এমন ত’থ্যে গোয়েন্দা ত’থ্যে খবর পেয়ে হরিপুর এলাকা থেকে তাকে গ্রে’ফতার করা হয়। এ সময় মাহফুজ পরনে লুঙ্গি ছিল। তিনি গ্রে’ফতার এড়াতে এই বেশ ধ’রেছিলেন। তবে তার গন্তব্য কোথায় ছিল—এ বিষয়ে কিছু বলেননি ওসি।

মাহফুজুর রহমান এমসি কলেজের ইংরেজি বিভাগের স্মাতক (সম্মান) শ্রেণির চতুর্থ বর্ষের ছাত্র। ছাত্রাবাসে গণধ’র্ষ’ণকা’ণ্ডে অভিযু’ক্ত ছয় ছাত্রলীগ নেতাকর্মীর মধ্যে তিনিই একমাত্র নিয়মিত শিক্ষার্থী। তার নামে ছাত্রাবাসে সিটও বরাদ্দ ছিল। তবে ধ’র্ষ’ণের অভি’যোগ ওঠায় সিটটি কলেজ কর্তৃপক্ষ বাতিল করেছে। মাহফুজের বাড়ি সিলেটের সীমান্ত উপজেলা কানাইঘাটের দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের লামা-দলইকান্দি গ্রামে।

ad

পাঠকের মতামত