ছাত্রাবাসে স্বামীকে বেঁ’ধে রেখে স্ত্রীকে গ’ণধ’র্ষণ : অ’ভিযুক্তদের ছবি ভাইরাল
সিলেটের এমসি কলেজ থেকে তুলে নিয়ে ছাত্রাবাসের একটি কক্ষে তরুণীকে গ’ণধ’র্ষণের ঘটনায় ছাত্রলীগের ছয় কর্মীর নাম উঠে এসেছে। এ ঘটনায় অভিযুক্তদের ছবি ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভা’ইরাল হয়েছে। এখন পর্যন্ত ধ’র্ষ’ণের ঘ’টনায় অভি’যুক্ত কাউকে আ’টক করা যায়নি। তবে তাদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বিভিন্ন সূত্রে জানা গেছে, এমসি কলেজ ছাত্রলীগের নেতা ও কলেজের ইংরেজি বিভাগের মাস্টার্সের ছাত্র শাহ মাহবুবুর রহমান রনি, এমসি কলেজ ছাত্রলীগ নেতা মাহফুজুর রহমান মাছুম, এম সাইফুর রহমান, অর্জুন, রাজন আহমদ এবং বহিরাগত ছাত্রলীগ নেতা রবিউল এবং তারেক আহমদ।
এদের মধ্যে সাইফুর রহমানের বাড়ি বালাগঞ্জে, রবিউলের বাড়ি দিরাইয়ে, মাহফুজুর রহমান মাছুমের বাড়ি সিলেট সদর উপজেলায়, অর্জুনের বাড়ি জকিগঞ্জে, রণি হবিগঞ্জের এবং তারেক জগন্নাথপুরের বাসিন্দা।
জানা গেছে, গ’ণ’ধর্ষণের ঘ’টনায় শুক্রবার মধ্যরাতে ছাত্রাবাসে অ’ভিযান চালিয়েছে পুলিশ। এ সময় ধ’র্ষণের ঘটনায় অভিযুক্ত ছাত্রলীগ নেতা সাইফুর রহমানের কক্ষ থেকে আ’গ্নেয়া’স্ত্রসহ কয়েকটি ধা’রালো অ’স্ত্রও উ’দ্ধার করা হয়েছে। উ’দ্ধারকৃ’ত অ’স্ত্রের মধ্যে একটি পা’ইপগান, চারটি রামদা এবং দুটি লোহার পাইপ রয়েছে।
তবে স্থানীয়রা জানান, ধ’র্ষণের ঘ’টনাটি প্রথম দিকে স্থানীয় কয়েকজন আওয়ামী লীগ নেতা ধা’পাচা’পা দেওয়ার চেষ্টা করেছেন। তারা আপোষেরও চেষ্টা চালান। ধা’মাচা’পা দেওয়ার চেষ্টায় দীর্ঘ সময়ক্ষেপণের কারণে অভিযুক্তরা গা ঢাকা দিতে সক্ষম হন। অবশ্য পরে বিষয়টি জানাজানি হয়ে গেলে ধাপাচাপা দেওয়ার অপচেষ্টা থেকে সরে দাঁড়ান আওয়ামী লীগ নেতারা।
উল্লেখ্য, গতকাল শুক্রবার সন্ধ্যায় একটি প্রাইভেটকার যোগে স্বামীকে সঙ্গে নিয়ে এমসি কলেজে বেড়াতে আসেন ওই তরুণী। সন্ধ্যা হয়ে এলে ক্যাম্পাস থেকে ছাত্রলীগের ছয় কর্মী মিলে স্বামীসহ তরুণীকে তুলে নেন পার্শ্ববর্তী কলেজ ছাত্রাবাসে। পরে তারা স্বামীকে বেঁধে মা’রধ’র করে ওই তরুণীকে ধ’র্ষণ করেন বলে অ’ভিযোগ করা হয়। বর্তমানে ওই তরুণী সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন রয়েছেন। সূত্রঃ দৈনিক আমাদের সময়
‘






