প্র’কাশ্যে অ’স্ত্রের মহড়া, ছাত্রলীগ নেতা ব’হিষ্কার
কক্সবাজার শহরে প্র’কাশ্যে অ’স্ত্রের মহড়া দিয়ে সং’ঘর্ষে লি’প্ত হয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই গ্রুপ। এ ঘ’টনায় গু’লিবি’দ্ধসহ অন্তত ১৫ জন আ’হত হয়। গতকাল মঙ্গলবার বিকেলে কক্সবাজার শহরের উত্তর নুনিয়ার ছরা এলাকায় জমির বি’রোধে এই দুই পক্ষের সং’ঘর্ষ বাধে। প্র’কাশ্যে অ’স্ত্রের মহড়া দেওয়ায় আজ বুধবার সকালে কক্সবাজার শহর ছাত্রলীগের নেতা রিদুয়ান আলী সাজিনকে ব’হিষ্কার করা হয়েছে। তিনি কক্সবাজার শহরের ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি।
জানা যায়, গতকাল মঙ্গলবার বিকেলে পৌরসভার ২নং ওয়ার্ডের উত্তর নুনিয়ারছরা শিল্প এলাকা ঠোঁটিয়া পাড়ায় জমির বিরোধে দুইটি পক্ষ মু’খোমু’খি অবস্থান নেয়। প্রায় দুই ঘণ্টাব্যাপী র’ণক্ষে’ত্রে পরিণত হয় ওই এলাকা। ওই ঘটনায় তিন নম্বর ওয়ার্ড থেকে গিয়ে এক পক্ষে অবস্থান নেয় রিদুয়ান আলী সাজিন।
সাজিন নিজ হাতে প্র’কাশ্যে অ’স্ত্র উঁ’চিয়ে প্রতিপক্ষের ওপর গু’লি বর্ষণ করে। সাজিন ছাড়াও বেশ কয়েকজনকে অ’বৈধ অ’স্ত্র ব্যবহার করতে দেখা গেছে।
স্থানীয়রা জানান, নিকট অতীতে কক্সবাজার শহরে দিনে-দুপুরে এভাবে অ’স্ত্রের মহড়া দিয়ে সং’ঘর্ষে লি’প্ত হওয়ার ঘ’টনা দেখা যায়নি। শেষ পর্যন্ত জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কক্সবাজার শহরের মেয়র মুজিবুর রহমানসহ দলীয় নেতৃবৃন্দ এবং পুলিশের হস্তক্ষেপে সং’ঘর্ষ থামে।
অ’স্ত্র উঁচিয়ে গু’লি বর্ষণের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভা’ইরাল হয়। এর পরই সাজিনকে ব’হিষ্কার করা হয়েছে বলে জানা গেছে।
কক্সবাজার শহর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি হাসান ইকবাল রিপন ও সাধারণ সম্পাদক শাকিল আজমের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে রিদুয়ান আলী সাজিনকে ব’হিষ্কার করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলাভঙ্গ ও গঠনতন্ত্রবি’রোধী ক’র্মকাণ্ডে জড়িত থাকার কারণে সংগঠন থেকে তাকে ‘সাময়িক ব’হিষ্কার’ করা হলো।
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুম খান বলেন, ‘যারা প্র’কাশ্য অ’স্ত্র নিয়ে সং’ঘর্ষে লি’প্ত হয়েছে তাদের আ’ইনের আওতায় আনা হবে। এ ব্যাপারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।’ তবে দলীয় নেতাকর্মী আরও যারা অ’স্ত্রের মহড়া দিয়েছে তাদের ব্যপারে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।






