এবারও সীমা’ন্ত হ’ত্যা ব’ন্ধের আশ্বাস দিল বিএসএফ
নিউজ ডেস্ক : বাংলাদেশ-ভারত সীমা’ন্তে মাঝেমধ্যেই বাংলাদেশি নাগরিকদের গু’লি করে মা’রছে ভারতীয় সীমা’ন্তর’ক্ষী বাহিনী (বিএসএফ)। পতাকা বৈঠকে বিএসএফের এমন কর্মকা’ণ্ডের বরাবরই প্র’তিবা’দ জানাচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল বুধবার (৯ সেপ্টেম্বর) সেক্টর কমান্ডার পর্যায়ের সৌজন্য বৈঠকে সীমা’ন্ত হ’ত্যা ব’ন্ধে বিএসএফকে অ’নুরো’ধ জানায় বিজিবি। স্বভাবসূ’লত এবারও সীমা’ন্ত হ’ত্যা বন্ধের আশ্বা’স দিয়েছে বিএসএফ।
গতকাল বুধবার বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিজিবির সোনা মসজিদ বিওপি সম্মেলন কেন্দ্রে ওই সৌজন্য বৈঠক অুনষ্ঠিত হয়। এতে বিজিবি প্রতিনিধি দলের নে’তৃত্বে দেন বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ। এতে অংশ নেন বিজিবির নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রহনপুর ব্যাটালিয়নের অধিনায়ক, রাজশাহী বিজিবির ভারপ্রা’প্ত অতিরিক্ত পরিচালক (অপারেশন), রাজশাহী বিজিবির সহকারী পরিচালকসহ রাজশাহী সেক্টরের শীর্ষ কর্মকর্তারা।
অন্যদিকে বিএসএফ প্রতিনি’ধি দলের নেতৃত্ব দেন বিএসএফ মালদা সেক্টরের ডিআইজি সঞ্জয় গৌর। এতে বিএসএফের ২৪, ৪৪, ৭৮ ও ১৫৯ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট এবং কোম্পানি কমান্ডার অংশ নেন।




