নারায়ণগঞ্জে মসজিদে বি’স্ফো’রণে কাতার আমিরের শো’ক
বাংলাদেশের নারায়ণগঞ্জে বায়তুস সালাত জামে মসজিদে গ্যাস লাইনের লিকেজ থেকে বি’স্ফোরণের ঘটনায় নি’হত ও আ’হত হয়েছেন অনেকে। মর্মা’ন্তিক এই দুর্ঘটনায় শো’ক ও সম’বে’দনা প্রকাশ করেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলথানি। পাশাপাশি তিনি এই ভয়াবহ ঘটনায় আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
কাতারের রাষ্ট্রীয় বার্তা সংস্থা কাতার নিউজ এজেন্সি জানায়, ঘটনার পর কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলথানি বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আলাদা আলাদা শো’কবার্তা পাঠান। ঘটনার পর থেকে এ পর্যন্ত ২৬ জনের মৃ’ত্যু হয়েছে। আ’হতদের মধ্যে একজন শ’ঙ্কামু’ক্ত হলেও বাকি ১০ জনের অবস্থা এখনও আ’শ’ঙ্কাজনক।
গত শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে নারায়ণগঞ্জ শহরের পশ্চিম তল্লা এলাকায় বায়তুস সালাত জামে মসজিদে বিকট শব্দে বি’স্ফোরণ ঘটে। এতে অর্ধশতাধিক মুসল্লি দ’গ্ধ হন। দগ্ধ ব্যক্তিদের মধ্যে ৩৭ জনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
বি’স্ফোরণে মসজিদের ছয়টি এসি পু’ড়ে গেছে। জানালার কাচ উড়ে গেছে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে এসে আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আ’গুন নি’য়ন্ত্রণে আনে।




