338509

মসজিদে এসি বি’স্ফোর’ণের ঘটনায় আ’হতদের অবস্থা আ’শঙ্কা’জনক: ডা. সামন্ত লাল

নারায়ণগঞ্জের খানপুর তল্লা এলাকায় মসজিদে এসি বি’স্ফোর’ণের ঘটনায় যাদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লা’স্টিক সা’র্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে তাদের অবস্থা আ’শঙ্কা’জনক বলে জানিয়েছেন ইনস্টিটিউটের প্রধান সন্বয়ক ডা. সামন্ত লাল সেন।

তিনি জানান, এ পর্যন্ত ৩৮ মুসল্লিকে শেখ হাসিনা জাতীয় বা’র্ন অ্যান্ড প্লা’স্টিক সা’র্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হ‌য়ে‌ছে। তা‌দের সবারই ডিপ বার্ন রয়ে‌ছে। ত‌বে শতাং‌শের হি‌সে‌বে কোন রোগীর কতটুকু বার্ন হ‌য়ে‌ছে তা তাৎ’ক্ষ‌ণিক বলা যা‌চ্ছে না। ত‌বে প্রাথ‌মিকভা‌বে বলা যায়, কেউ শ’ঙ্কামুক্ত নয়।

এর আগে শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে এশার নামাজ চলাকালে শহরের তল্লা বাইতুস সালাম মসজিদে এ বি’স্ফো’রণের ঘটনা ঘটে। আ’হতদের শহরের ভিক্টোরিয়া হাসপাতাল ও ঢাকায় শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লা’স্টিক সা’র্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, মসজিদে এশার নামাজের পর মোনাজাত চলাকালে বিকট শব্দে এসির বি’স্ফোর’ণ ঘটে। এ সময় মসজিদে প্রায় ৪০-৫০ মুসল্লি ছিলেন। বি’স্ফো’রণের পর হু’ড়ো’হুড়ি করে বের হওয়ার সময় অনেককেই ব’স্ত্রহীন এবং শ’রীর ঝল’ছে যাওয়া অবস্থায় দেখা গেছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, এশার নামাজের শেষ সময় এয়ারকন্ডিশনের গ্যা’সের লিকেজ হয়ে এ বি’স্ফো’রণ ঘটে। মসজিদের ফ্লোরের নিচ দিয়ে এয়ারকন্ডিশনের পাইপের সংযোগ ছিল। পাইপ লিক করে বুদবুদ আকারে গ্যাস বের হচ্ছিল। দরজা জানালা বন্ধ থাকায় কেউ হয়তো ইলেকট্রিক লাইনের কোনো সুইচ চালু করতে গিয়ে বিদ্যুৎ স্পার্ক হয়ে বি’স্ফোর’ণটি ঘটে। এ ঘটনায় অর্ধশতাধিক আ’হত হয় বলে জানান তিনি।

ad

পাঠকের মতামত