পাকিস্তানকে অ’স্ত্র না দেয়ার বিষয়ে ভারতের কথাই রাখলো রাশিয়া!
ভারতের দুই শক্তিশালী প্রতিবেশী চীন এবং পাকিস্তানের দহরমমহরম সম্পর্ক। দুই দুই দেশের সঙ্গেই আবার ভারতের দা-কুমড়া সম্পর্ক। প্রতিবেশীদের নিয়ে ভারতের মাথাব্য’থার অন্ত নেই। আর তাই তো অ’স্ত্রশ’স্ত্রে প্রতিবেশীরা বিশেষত পাকিস্তান যাতে আরো বেশি শক্তিশালী হয়ে না ওঠে সেই চেষ্টা বরাবরই করে থাকে ভারত।
এরই ধারাবাহিকতায় এবার পুরনো বন্ধু রাশিয়াকে রাজি করিয়ে ফেলেছে, পাকিস্তানের কাছ অ’স্ত্র বিক্রি না করার বিষয়ে। ভারতীয় সংবাদমাধ্যমগুলো এমনটাই দাবি করেছে।
সংবাদ সংস্থা এএনআইয়ের বরাতে সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়েছে, দুই সীমান্তে চোখ রাঙাচ্ছে দুই পড়শি পাকিস্তান এবং চীন। এমন পরিস্থিতিতে রাশিয়া যাতে পাকিস্তানকে অ’স্ত্র সরবরাহ না করে, সে বন্দোবস্ত কার্যত পাকা করে ফেলেছে ভারত।
শুক্রবার রাশিয়ায় বৈঠকে বসেছিলেন দু’দেশের প্রতিরক্ষামন্ত্রী। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী জেনারেল সের্গেই সইগু’র সঙ্গে রাজনাথ সিংয়ের প্রায় একঘণ্টা বৈঠক হয়। সেই বৈঠকেই পাকিস্তানকে মস্কোর অ’স্ত্র সরবরাহের বিষয়টি উঠে আসে।
এএনআই সূত্রের খবর, রাশিয়া যাতে পাকিস্তানকে অ’স্ত্রের জোগান না দেয়, সে বিষয় আগেই আরজি জানিয়েছিল ভারত। রাশিয়া ভারতের অনুরোধ রেখেছে। আশ্বাস দিয়েছে, পাকিস্তানকে তারা কোনও অ’স্ত্র সরবরাহ করবে না।
প্রসঙ্গত, ভারতের অন্যতম বড় অ’স্ত্র সরবরাহকারী বন্ধু মস্কো। বৈঠক শেষে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, দারুণ বৈঠক হয়েছে। অনেক বিষয় নিয়ে আলোচনা হল। কীভাবে দুদেশের মধ্যে কৌশলগত ও প্রতিরক্ষার সম্পর্ক গভীর করা যায় তা নিয়েও দীর্ঘক্ষণ কথাবার্তা হয়।
উল্লেখ্য, তিনদিনের সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন সামিটে অংশ নিতে গত বুধবার রাশিয়া গেছেন রাজনাথ সিং।




