338241

২৪ ঘণ্টায় ১ হাজার ৪৩ জনের মৃত্যু ভারতে

ভারতে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছেন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় করোনায় দেশটিতে মৃত্যু হয়েছে এক হাজার ৪৩ জনের। এ নিয়ে দেশটিতে ৬৭ হাজার ৩৭৬ জনের মৃত্যু হলো করোনাভাইরাসে।

এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু মহারাষ্ট্রে, সেখানে মা’রা গেছেন ২৫ হাজারের বেশি মানুষ। দ্বিতীয় স্থানে থাকা তামিলনাড়ুতে মোট মৃত্যু সাড়ে সাত হাজার ছাড়িয়েছে। তৃতীয় স্থানে থাকা কর্নাটকে মৃ’তের সংখ্যা ৬ হাজার ছুঁই ছুঁই। দিল্লিতে মা’রা গেছেন ৪ হাজার ৪৮১। অন্ধ্রপ্রদেশ ৪১২৫, উত্তরপ্রদেশ ৩৬১৬, পশ্চিমবঙ্গ ৩৩৩৯, গুজরাটে মা’রা গেছেন ৩০৪৬ জন।

এদিকে কোভিড-১৯ টেস্ট বাড়ানোয় সংক্রমণ শনাক্ত বেড়েছে ভারতে। এই প্রথম বুধবার একদিনে ১১ লাখেরও বেশি টেস্ট করানো হয়েছে দেশটিতে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৮৩ হাজার ৮৮৩ জন নতুন করে কোভিড ১৯-এ আক্রান্ত হয়েছেন। ফলে দেশটিতে মোট আক্রান্ত হলেন ৩৮ লাখ ৫৩ হাজার ৪০৬ জন। এই সময়ে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলে নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন যথাক্রমে ৩৯ হাজার ৫৫৩ ও ৪৬ হাজার ৯৩৪ জন। এই ধারা গত ১৫-১৬ দিন ধরেই অব্যাহত ভারতে। আক্রান্তের দিক থেকে বিশ্বে প্রথম স্থানে থাকা যুক্তরাষ্ট্রে এখনও পর্যন্ত মোট আক্রান্ত ৬১ লাখ ১৩ হাজার ও দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলে ৩৯ লাখ ৯৭ হাজার।

চিকিৎসকদের আশঙ্কা, এভাবে বাড়তে থাকলে আগামী কয়েক দিনের মধ্যেই ব্রাজিলকে পেছনে ফেলে সংক্রমণের দিক থেকে বিশ্বের দ্বিতীয় স্থানে চলে আসবে ভারত।

আক্রান্তের সংখ্যা যেমন রোজ বাড়ছে, তেমনই বহু মানুষ সুস্থও হয়ে উঠছেন। এখনও পর্যন্ত মোট ২৯ লাখ ৭০ হাজার ৪৯২ জন করোনার কবল থেকে মুক্ত হয়েছেন। অর্থাৎ দেশটিতে মোট আক্রান্তের ৭৭ শতাংশ সুস্থ হয়েছেন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬৮ হাজার ৫৮৪ জন।

মৃত্যুর সংখ্যায় স্পেন, ফ্রান্স, ইতালি, ব্রিটেনের মতো দেশকে ভারত পেছনে ফেলেছিল আগেই। সম্প্রতি মেক্সিকোকে পেছনে ফেলে মৃত্যুর নিরিখে বিশ্বের তৃতীয় স্থানে উঠে এসেছে ভারত। তবে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের তুলনায় ভারতে মোট মৃত্যু অনেক কম। পাশাপাশি ওই সব দেশের তুলনায় ভারতে মৃত্যুর হারও অনেকটাই কম।

ad

পাঠকের মতামত