338142

এবার পাকিস্তানের গু’লিতে ভারতীয় সেনা কর্মকর্তা নি’হত

ভারতীয় সেনাবাহিনীর এক জুনিয়র কমিশন্ড অফিসার (জেসিও) পাকিস্তানের সেনা সদস্যদের হাতে নি’হত হয়েছেন। ভারতীয় সেনাবাহিনীর বরাত দিয়ে দেশটির গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানায়, বুধবার (২ আগস্ট) জম্মু-কাশ্মীর সীমান্তের রাজৌরি এলাকায় সীমান্ত নিয়ন্ত্রণ রেখায় এ ঘটনা ঘটে। চীনা বাহিনীর হা’মলায় এক সেনা নি’হতের ঘটনা সামনে আসার মধ্যেই এ ঘটনা ঘটল।

টাইমস অব ইন্ডিয়া জানায়, পাকিস্তানি সেনারা যু’দ্ধবিরতি ভঙ্গ করে কেরি সেক্টরে গু’লি চালায়। এতে ওই জুনিয়র কমিশন্ড অফিসার (জেসিও) গু’লিতে গু’রুতর আ’হত হন। পরে তিনি মা’রা যান। এ ঘটনায় পাকিস্তানকেও জবাব দেওয়া হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

তারা আরও জানায়, চার দিনের মাথায় এটি দ্বিতীয় ঘটনা। এর আগে ৩০ আগস্ট রাজৌরি জেলার নওশেরা এলাকায় পাকিস্তানি সেনাবাহিনীর গু’লিতে ভারতীয় সেনাবাহিনীর এক জেসিও নি’হত হয়েছেন।

ad

পাঠকের মতামত