337785

গ্রামপুলিশকে মেরে দাঁত ভেঙে দিল মা’দকসেবীরা

পঞ্চগড়ে গ্রাম পুলিশ আনিসুর রহমানকে মা’রধর করে দাঁত ভেঙ্গে দেয়ার অভিযোগ উঠেছে তরিকুল নামে এক ব্যক্তি ও তার সহযোগীদের বি’রুদ্ধে। তাদের বি’রুদ্ধে মা’দক সে’বনেরও অভিযোগ রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার (২৯ আগস্ট) গভীর রাতে পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের বিড়াজোত গ্রামে পাহারা দিচ্ছিলেন গ্রাম পুলিশ আনিসুর রহমান। এসময় মা’দকসেবনকারী তরিকুলসহ কয়েজনক সহযোগিকে ঘুরাফেরা করতে দেখে তাদেরকে জিজ্ঞাসা করে এতো রাতে বাহিরে কি করেন।

এতে তরিকুলসহ তার সহযোগীরা ক্ষি’প্ত হয়ে গ্রাম পুলিশ আনিসুরকে লা’ঠি দিয়ে বে’দম মা’রতে থাকে। কি’ল ঘু’ষি দিয়ে তার দাঁত ভে’ঙ্গে ফেলে। এক পর্যায়ে আনিসুর মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করলে মোবাইলটিও কে’ড়ে নেয় তরিকুল ও তার সহযোগীরা।

এসময় তাদের চি’ৎকার চেঁ’চামেচিতে আশপাশের কিছু মানুষ ঘুম থেকে উঠে জড়ো হয়। তবে মানুষ আসার আগেই তরিকুলসহ তার সহযোগীরা পালিয়ে যায়। এ সময় আ’হত আনিসুরকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এবং সুস্থ রয়েছে।

সাতমেরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান জানান, ওই গ্রামে দুই তিন দিন আগে একটি গরু চু’রি হয়েছে তাই সতর্ক থাকার জন্য গ্রাম পুলিশকে রাতের বেলা এলাকার মানুষের নিরাপত্তার কথা চিন্তা করে টহল দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল। কিন্তু আনিসুর রহমান নামে এক গ্রাম পুলিশকে তরিকুলসহ কয়েকজন মিলে গ্রাম পুলিশ আনিসুরকে মা’রধ’র করে তার দাঁত ভে’ঙ্গে দিয়েছে। বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) আবু আক্কাস আহম্মদ রাতে জানান, শনিবার গভীর রাতে সাতমেরা ইউনিয়নের বিড়াজোত গ্রামে পাহারারত গ্রাম পুলিশ আনিসুরকে মাদকসেবনকারী তরিকুলসহ তার সহযোগীরা মিলে মা’রপি’ট করে তার দাঁত ভে’ঙ্গে দিয়েছে। এ ঘটনায় পঞ্চগড় সদর থানায় একটি মা’মলা দায়ের করা হয়েছে। আমরা আজ রোববার বিকেলে অভিযান চালিয়ে তরিকুল ও ফেরদোসকে আ’টক করেছি। বাকি আ’সামিদের গ্রে’ফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। সূত্রঃ সময় টিভি

ad

পাঠকের মতামত