337310

‘নিখোঁজ’ ইলিয়াস আলীর মায়ের দোয়া নিলেন এমপি মোকাব্বির

বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক ‘নিখোঁজ’ এম. ইলিয়াস আলীর মা সূর্যবান বিবির সাথে সাক্ষাৎ করে দোয়া চেয়েছেন সিলেট-২ আসনের বর্তমান সংসদ সদস্য ও গণফোরামের প্রেসিডিয়াম সদস্য মোকাব্বির খান।

বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে তিনি উপজেলার অলংকারী ইউনিয়নের রামধানা গ্রামে ইলিয়াসের বাড়িতে গিয়ে তার মায়ের সাথে সাক্ষাৎ করেন। সংসদ সদস্য নির্বাচিত হবার পর এই প্রথম তিনি ইলিয়াস আলীর মায়ের সাথে সাক্ষাতে মিলিত হলেন। এসময় তিনি ইলিয়াস আলীর মা সূর্যবান বিবির শারীরিক অবস্থার খোজঁ-খবর নেন এবং তার কাছে দোয়া চান। সূর্যবান বিবির সাথে বেশকিছু সময় একান্তে কথা বলেন মোকাব্বির খান।

সাক্ষাতকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমাজসেবক আবদুশ শহীদ, আলাউদ্দিন, স্থানীয় ইউপি সদস্য রাজুক মিয়া রাজ্জাক, সংসদ সদস্যের এপিএস অসিত রঞ্জন দেব প্রমুখ।

ad

পাঠকের মতামত