প্রাথমিকের শিক্ষকদের জন্য ভালো খবর
নিউজ ডেস্ক: প্রাথমিকের শিক্ষকদের জন্য ভালো খবর।সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন ১১তম ও সহকারী শিক্ষকদের বেতন ১৩তম গ্রেডে উন্নীত করা হয়েছে। আর ৬৫ হাজার ৬২০টি বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষকের পদ সৃ;ষ্টির প্র;ক্রিয়া চ;লছে, যাদের ১২তম গ্রেড দেওয়া হবে। আগামী দিনে শিক্ষকদের বেতন গ্রেড আরো উন্নয়ন করা হবে।
সম্প্রতি শীর্ষস্থানীয় একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। করোনাকালে প্রাথমিক শিক্ষার অবস্থা, প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে মন্ত্রণালয়ের পরিকল্পনা, গত দেড় বছরের অর্জনসহ নানা দিক নিয়ে কথা বলেছেন তিনি।
শিক্ষক নিয়োগের ব্যাপারে গণমাধ্যমটিকে জাকির হোসেন জানান, দুই বছর মেয়াদি প্রাক-প্রাথমিক শিক্ষা চা;লুর ব্যাপারে সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নতুন জাতীয়করণকৃত ২৬ হাজার ১৯৩ প্রাথমিক বিদ্যালয়ে সমানসংখ্যক সহকারী শিক্ষকের পদ সৃষ্টি হয়েছে। এ ছাড়া শূন্য পদ মিলিয়ে শিগগিরই ৪০ হাজার সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে।




