খাটের নিচে ভাই-বোনের গ’লাকা’টা লা’শ, মামা আটক
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে আপন ভাই-বোনের র’ক্তাক্ত লা’শ উদ্ধারের ঘটনায় তাদের মামা বাদল মিয়াকে (৪০) আ’টক করেছে পুলিশ। বুধবার (২৬ আগস্ট) ভোরে রাজধানী ঢাকা থেকে তাকে আ’টক করা হয়। এর আগে সোমবার রাতে উপজেলার সলিমাবাদ গ্রামের প্রবাসী কামাল মিয়ার ছেলে কামরুল হাসান ও কন্যা শিফা আক্তারকে ঘরের ভেতর গ’লা কে’টে হ’ত্যা করা হয়। ওই দিন নি’হতদের মামা বাদল মিয়া ওই বাড়িতে অবস্থান করছিলেন। হ’ত্যাকা’ণ্ডের পর তিনি পালিয়ে যান।
বাঞ্ছারামপুর থানার অফিসার ইনচার্জ মো. সালাউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে নি’হত কামরুল ও শিফার মামা বাদল মিয়াকে ঢাকা থেকে আ’টক করা হয়েছে। তাকে ঢাকা থেকে নিয়ে আসা হচ্ছে। এ ঘটনায় মা’মলার বিষয়টি প্রক্রিয়াধীন।
উল্লেখ্য, উপজেলার সলিমাবাদ ইউনিয়নের সলিমাবাদ গ্রামের সৌদি প্রবাসী কামাল হোসেনের ছেলে কামরুল হাসান ২৪ আগস্ট বিকেল ৪টা থেকে নিখোঁজ হয়। তাকে খুঁজতে পরিবারের সদস্যরা এলাকায় মাইকিংও করতে থাকেন। সন্ধ্যার পর কামরুলের বোন শিফা আক্তারও নিখোঁজ হয়। পরে রাত ৮টার দিকে মা হাসিনা বেগম নিজের বাড়ির পৃথক দুটি কক্ষের খাটের নিচ থেকে র’ক্তাক্ত অবস্থায় তাদের লা’শ পরে থাকতে দেখে প্রতিবেশীদের খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নি’হতদের লা’শ উদ্ধার করে।




