337010

ধ’র্ষণের পর সারা শরীরে খুঁচিয়ে খু’ন, মিলল পশুর খাওয়া ক্ষ’ত-বি’ক্ষত দে’হ

উচ্চশিক্ষার জন্য স্কলারশিপের আবেদন করতে বেরিয়েছিল ১৭ বছরের কিশোরী। কিন্তু উচ্চশিক্ষা আর তার পাওয়া হলো না। বরং তার বদলে মিলেছে গণধ’র্ষণ, নি’র্মমভাবে মৃত্যু। এ ম’র্মান্তিক ঘটনা ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের লখিমপুরে।

নিজের গ্রামের বাড়ি থেকে উচ্চশিক্ষার জন্য স্কলারশিপের আবেদন করতে বেরিয়েছিলেন মেয়েটি৷ গ্রামের সীমান্ত পেরনোর ২০০ মিটারের মধ্যে একটি শুকনো পুকুরের পাশে পাওয়া যায় মেয়েটির ক্ষ’তবি’ক্ষত দে’হ। নিমগাঁও পুলিশ থানা এলাকায় পাওয়া যায় ধ’র্ষণ হওয়া মেয়েটির নি’থর দে’হ।

তার শরীর তী’ক্ষ্ণ অ’স্ত্র দিয়ে ক্ষ’তবি’ক্ষত করা হয়েছিল। মেয়েটির ঘাড়ে ও দুই পায়ে অসংখ্য ক্ষ’ত রয়েছে। যা দেখে পুলিশ আশঙ্কা করছে মেয়েটি ধ’র্ষণের পর খু’ন করে চলে গেলে তার শ’রীরে থাবা বসিয়েছে কোনো পশুও।

সত্যেন্দ্র কুমার সিং জানিয়েছেন, পোস্টমর্টেমে প্রমাণ পাওয়া গেছে মেয়েটিকে ধ’র্ষণ করা হয়েছিল। নি’হতের মা-বাবা জানিয়েছেন, মেয়েটি উচ্চ মাধ্যমিকের ছাত্রী। পাশের শহরে এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিল স্কলারশিপের ফর্ম পূরণ করার জন্য।

কিশোরীর কাকা জানিয়েছেন, কে বা কারা এ জ’ঘন্য অ’পরাধ করেছে তার সম্পর্কে তাদের কোনও ধারণা নেই। সোমবার সকাল সাড়ে আটটা নাগাদ মেয়েটি বাড়ি থেকে বেরিয়েছিল।

এসপি জানিয়েছেন, এ ঘটনার উচ্চ পর্যায়ের তদন্তের জন্য বিশেষ দল তৈরি হয়েছে। তদন্তকারীরা ইতোমধ্যেই বেশ কিছু গুরুত্বপূর্ণ ক্লু পেয়েছেন। আর তারা শিগগিরই খু’নিদের গ্রে’ফতার করবেন।

ad

পাঠকের মতামত