ফের ছয় দিনের রি’মান্ডে প্রতারক সাহেদ
রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ ওরফে সাহেদ করিমের আবারও ছয় দিনের রি’মান্ড মঞ্জুর করেছেন আদালত।
রাজধানীর পল্লবী থানায় করা প্রতারণার মা’মলায় বুধবার (২৬ আগস্ট) তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে ১০ দিনের রি’মান্ডে নিতে আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মাসুদুর রহমান তার ছয় দিনের রি’মান্ড মঞ্জুর করেন।
এর আগে গত ১০ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ পদ্মা ব্যাংকের (সাবেক দি ফারমার্স ব্যাংক) অর্থ আ’ত্মসাতের মামলায় সাহেদের সাত দিনের রি’মান্ড মঞ্জুর করেন।
গত ৬ জুলাই রাজধানীর উত্তরা ও মিরপুরে সাহেদের মালিকানাধীন রিজেন্ট হাসপাতালে অভিযান চালায় র্যাব। অভিযানে ভুয়া করোনা পরীক্ষার রিপোর্ট, করোনা চিকিৎসার নামে রোগীদের কাছ থেকে অর্থ আদায়সহ নানা অনিয়ম উঠে আসে। পরদিন ৭ জুলাই রাতে উত্তরা পশ্চিম থানায় ১৭ জনকে আ’সামি করে একটি মা’মলা করা হয়। পরে মা’মলার তদন্তভার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশে (ডিবি) হস্তান্তর করা হয়।
গত ১৫ জুলাই সাতক্ষীরার সীমান্তবর্তী এলাকা থেকে সাহেদকে গ্রে’ফতার করে র্যাব। পরে তাকে হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়। ১৬ জুলাই উত্তরা পশ্চিম থানার প্র’তারণার মা’মলায় সাদেহের ১০ দিনের রি’মান্ড মঞ্জুর করেন আদালত। ২৬ জুলাই উত্তরা পশ্চিম থানায় তিন ও উত্তরা পূর্ব থানায় প্রতারণার মামলায় সাত দিন করে ২৮ দিনের রি’মান্ড মঞ্জুর করেন আদালত। একই দিন সাতক্ষীরার অ’স্ত্র মা’মলায় তার ১০ দিনের রি’মান্ড মঞ্জুর করা হয়।




