শিশু ধ’র্ষণ চেষ্টা ছাত্রলীগ নেতার, জু’তাপে’টার পর সংগঠন থেকে আজীবন বহিষ্কার
৯ বছরের শিশু ধ’র্ষণ চেষ্টার অ’ভিযোগে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জয়নাল আবেদীন জয়কে জু’তাপে’টার পর এবার সংগঠন থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে। আজ মঙ্গলবার (২৫ আগস্ট) সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
এর আগে সোমবার (২৪ আগস্ট) দুপুরে কুমিল্লার লালমাই উপজেলার চেঙ্গাহাটা চৌমুহনীতে অনুষ্ঠিত শালিস বৈঠকে ওই নেতাকে প্র’কাশ্যে জু’তাপে’টা করেছেন এক আওয়ামী লীগ নেতা। ওই ভিডিওটি ইতিমধ্যে সোস্যাল মিডিয়ায় ভা’ইরাল হয়েছে।
জানা গেছে, জয় কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি। তিনি কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের পাইকপাড়া গ্রামের আমির হোসেনের ছেলে। এছাড়াও জয় নিজেকে কুমিল্লার স্থানীয় একটি দৈনিক পত্রিকার সাংবাদিক হিসেবে পরিচয় দিয়ে থাকেন। সোমবার বাগমারা দক্ষিণ ইউনিয়নের চেঙ্গাহাটা এলাকার চৌহমুনীতে ছাত্রলীগ নেতা জয়ের ওষুধ ফার্মেসির ভিতরে ধ’র্ষণের চেষ্টার ঘটনাটি ঘটে।
লালমাই উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আয়াত উল্লাহ জানান, জয় আমার কাছে স্বীকার করেছে মেয়ের কাঁ’ধে হাত দিয়ে কি’স করেছে মাত্র। তারপর তাকে সা’লিশি বৈঠকে জু’তাপে’টা করা হয়। যাদের অ’পক’র্মের কারণে ছাত্রলীগ কিংবা আওয়ামী লীগ প্রশ্নবিদ্ধ হয়, এই ধরণের নেতাদের আওয়ামী লীগের মতো সংগঠনে মানায় না।
অ’ভিযুক্ত ছাত্রলীগ নেতা জয়নাল আবেদীন জয় অ’ভিযোগ অস্বীকার করে বলেন, মেয়েটি আমার ফার্মেসিতে গিয়েছে। তবে আমি তাকে ধ’র্ষণের চেষ্টা করিনি। পরে সালিশি বৈঠকে রকেট ভাই আমাকে ডেকে নিয়ে জু’তাপে’টা করবেন আগে থেকে বুঝতে পারিনি।
সালিশি বৈঠকের বিচারক মাহবুবুর রহমান রকেট বলেন, যৌ’ন নিপী’ড়নের অ’ভিযোগে এলাকাবাসী জয়কে আ’টক করে মা’রধ’র করেছে। আমার গ্রামের ছেলে হওয়ায় অভিভাবক হিসেবে জু’তাপে’টা করে তাকে ছাড়িয়ে এনেছি। সূত্রঃ টিডিসি




