হ’ত্যাকা’ণ্ডের ১ ঘণ্টার মধ্যে পানিতে ঝাঁপিয়ে পড়ে আ’সামি ধরল পুলিশ
জেলা প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফল উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছু’রিকাঘা’তে শাওন খন্দকার (২৮) নামে এক যুবককে হ’ত্যা করা হয়েছে। এ ঘটনার এক ঘণ্টার মধ্যে হাঁটু পানিতে ঝাঁ’পিয়ে পড়ে হ”ত্যায় জড়িত রাজিব রাজাকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২৪ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বিলবিলাস গ্রামে এ হ’ত্যাকা’ণ্ডের ঘটনা ঘটে। হ’ত্যাকা’ণ্ডের এক ঘণ্টার মাথায় খু’নিকে গ্রেফ’তার করে পুলিশ। নি’হত শাওন বিলবিলাস গ্রামের জাকির হোসেনের ছেলে।
পটুয়াখালীর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মইনুল হাসান বলেন, শাওন খন্দকার গাজীপুরে চাকরির পাশাপাশি মাস্টার্সে পড়তেন। রাজিব রাজা (২৮) ঢাকায় থাকেন। করোনাভাইরাসের কারণে দুইজনই বাড়িতে চলে আসেন। মাঝেমধ্যে বিলবিলাস বাজারে বসে আড্ডা দিতেন তারা।
সোমবার বিলবিলাস বাজারের আল আমিন সর্দারের হোটেলে রাজিব সিঙাড়া খাচ্ছিলেন। এ সময় শাওন দোকানে গিয়ে বসেন। কথা বলার সময় কোনো একটি বিষয় নিয়ে দুইজনের বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে রাজিব টেবিলে থাকা কাচের গ্লাস ভে’ঙে শাওনের গ’লায় আ’ঘাত করেন। সেই সঙ্গে নিজের কাছে থাকা ছু’রি দিয়ে শাওনের পে’টে একাধিক আ’ঘাত করে পালিয়ে যান রাজিব। পরে হাসপাতালে নেয়ার পর শাওনকে মৃ’ত ঘোষণা করেন চিকিৎসক।
পুলিশ সুপার বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বাউফল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পাশাপাশি রাজিবকে গ্রে’ফতার করতে বাড়িতে অ’ভিযান চালায় পুলিশ। পুলিশ দেখে বাড়ির পেছনের ধানক্ষেতের ভেতর দিয়ে পালিয়ে যান রাজিব। এ সময় পুলিশ তার পিছু নেয়। পরে বিলের ভেতর লুকিয়ে যান রাজিব। এক ঘণ্টা অ’ভিযান চালিয়ে বিলের পানিতে ঝাঁ’পিয়ে পড়ে রাজিবকে গ্রে’ফতার করে পুলিশ। একই সঙ্গে হ’ত্যাকা’ণ্ডের ঘটনাস্থল থেকে ভা’ঙা কাচের গ্লাস উদ্ধার করা হয়।
এসপি মোহাম্মদ মইনুল হাসান আরও বলেন, এ ঘটনায় নি’হত শাওনের বাবা জাকির হোসেন খন্দকার বাদী হয়ে হ’ত্যা মা’মলা করেছেন। আ’দালতের মাধ্যমে রাজিবকে জেলহাজতে পাঠানো হয়েছে। সূত্র” জাগো নিউজ২৪




