336648

আমার বাসা নদীর ধা’রে, বালুতে আমি রানিং করেছি: রুবেল হোসেন

স্পোর্টস ডেস্ক: সাদা পোশাকের ক্রিকেটে অনিয়মিত পেসার রুবেল হোসেন র’ঙিন পোশাকে নিজের জায়গা ধরে রেখেছেন। তবে ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরম্যান্সের জেরে সবশেষ টেস্ট সিরিজগুলোতে তাকে দলে রেখেছেন নির্বাচকরা।

আসন্ন শ্রীলংকা সফরে তিন ম্যাচের টেস্ট সিরিজে বাড়তি পেসারের ওপর জো’র দেবেন তারা। তাই শ্রীলংকা সফরে দলে জায়গা পাওয়ার আশায় ৩০ বছর বয়সী রুবেল। রোববার অনুশীলনের পর তিনি বলেন, ‘ইংল্যান্ডে খেলা শুরু হয়েছে। এখন পাকিস্তান খেলছে সেখানে। সামনে শ্রীলংকার বিপক্ষে আমাদের সিরিজ। টেস্ট দলে জায়গা পাওয়া আমার লক্ষ্য। সুযোগ পেলে আপ্রাণ চেষ্টা করব ভালো করার। সেই লক্ষ্যেই অনুশীলন করে যাচ্ছি। শ্রীলংকা সিরিজের দিকে তাকিয়ে ফি’টনেস, বোলিং ও স্কিল নিয়ে কাজ করছি।’

রুবেল বলেন, ‘যখন করোনা আমাদের দেশে হা’না দেয়, তখন ক্রিকেটারদের করার কিছুই ছিল না। আমরা নিজ নিজ জেলায় চলে যাই। নিজেদের মতো ফিটনেস নিয়ে কাজ করেছি। আমি বাগেরহাটে ফিটনেস নিয়ে কাজ করেছি, রানিং করেছি। আমার বাসা নদীর ধা’রে। বালুতে আমি রানিং করেছি। বোলিং-ব্যাটিংয়ের সুযোগ পাইনি।’

ad

পাঠকের মতামত