336557

হিন্দুদের তীর্থক্ষেত্রের পাশে সেনা মোতায়েন করলো চীন, বড় সংঘাতের আশঙ্কা

ভারত-চীন সীমান্তের লাদাখে চীনা সেনাবাহিনীর সংগে সংঘর্ষে ভারতীয় সেনাবাহিনীর ২০ জওয়ান নি’হত হওয়ার পর উ’ত্তেজনার পারদ তুঙ্গে উঠে দুই দেশের মধ্যে। পরে বেশ কয়েকবার বৈঠকে বসে দুই দেশ। এতে উত্তেজনা কিছুটা প্রশমিত হলেও নতুন তথ্য দিল ভারতীয় গণমাধ্যনগুলো। তারা জানাচ্ছেন হিন্দুদের অন্যতম তীর্থক্ষেত্র মানস সরোবর ও কৈলাস পর্বতের কাছে সেনা মোতায়েন শুরু করল চিন।

ভারতীয় গণমাধ্যমের দাবি উপগ্রহ চিত্রে ধরা পড়েছে সেই দৃশ্য। তাতেই দেখা মিলেছে, গত এপ্রিল থেকে ওই এলাকায় যে নির্মাণকাজ শুরু করেছিল চিন, তা শেষ হয়েছে। প্রতিবছর বহু ভারতবাসী কৈলাস ও মানস সরোবরে তীর্থ করতে যান। সেই এলাকাই যেন এখন যুদ্ধক্ষেত্র হয়ে উঠেছে।

এদিকে লাদাখের ঘটনার পরই ভারত-নেপাল সীমান্তের লিপুলেখেও সেনা মোতায়েন শুরু করে চিন। এর আগে লিপুলেখ-সহ আরও সেখানকার বেশ কিছু এলাকা নেপালের ভূখণ্ড দাবি করে নতুন মানচিত্রও প্রকাশ করেছিল নেপাল সরকার। সেখানেও চিন নির্মাণ কাজ শুরু করেছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।

সূত্রঃ- এই সময়

ad

পাঠকের মতামত