বিয়ের ঋণ শোধ হয়নি, ‘মেয়েকে হ’ত্যার’ খবর পেলেন বাবা!
নিউজ ডেস্ক।। ধার-দেনা করে মাত্র পাঁচ মাস আগে মেয়ের বিয়ে দিয়েছিলেন ময়মনসিংহ নগরীর নাটকঘর বাইলেন এলাকার মুদি দোকানদার আব্দুছ ছামাদ। ঋণ এখনো শোধ করতে পারেননি তার আগেই মেয়ে লামিয়া লাইজুর (২০) মৃ’তের খবর জানায় শ্বশুর বাড়ির লোকজন।
শনিবার (১৫ আগস্ট) বিকেলে ধোবাউড়ার ঘোষগাঁও এলাকার শ্বশুরবাড়ি থেকে গলায় ফাঁ’স লাগানো অবস্থায় লাইজুর মরদেহ উদ্ধার করে পুলিশ।
রোববার (১৬ আগস্ট) সকালে ম’য়নাত’ন্তের জন্য ময়মনসিংহ মেডিকেলের ম’র্গে পাঠিয়েছে পুলিশ।
চলতি বছরের ১১ মার্চ ধোবাউড়ার ঘোষগাঁও গ্রামের শাহাজ উদ্দিনের ছেলে মতিউর রহমান শরীফের (২৩) সঙ্গে বিয়ে হয় ময়মনসিংহ নগরীর নাটকঘর বাইলেনের কন্যা লামিয়া লাইজুর। বিয়ে সময় ধার-দেনা করে চার ভরি সোনা দেন আব্দুছ ছামাদ।
তবে বিয়ের পর থেকে লাইজুর স্বামী ১০ লাখ টাকার জন্য চাপ দেয় বলে অভিযোগ করেন আব্দুছ ছামাদ। টাকা দিতে না পারায় মেয়েকে মে’রে ফেলেছে বলে দাবিও করেন তিনি।
ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, এ ঘটনায় আ’ত্মহ’ত্যার প্র’রোচণার অ’ভিযো’গে ধোবাউড়া থানায় মা’মলা দায়ের করা হয়েছে। লাইজুর শ্বশুর শাহাজ উদ্দিনকে গ্রে’ফতার করা হয়েছে। ম’য়নাদত’ন্তের রিপোর্টের পরিপ্রেক্ষিতে পরবর্তীতে ব্যবস্থা নেয়া বলেও জানান তিনি। এদিকে ঘটনার পর থেকে লাইজুর স্বামী ও শাশুড়ি প’লাতক রয়েছে। উৎস: সময়নিউজ।




