ধোনিকে আবেগ ভরা দু’পাতার চিঠি মোদির, জবাবে প্রধানমন্ত্রীকে যা জানালেন মাহি!
স্পোর্টস ডেস্ক : সোশ্যাল মিডিয়ায় কোনও দিনই খুব একটা স’ক্রি’য় ছিলেন না৷ কিন্তু সেই মানুষটাই নিজের অব’সর ঘোষণার জন্য সোশ্যাল মিডিয়ার ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মকেই বেছে নিয়েছিলেন৷ মহেন্দ্র সিং ধোনি, আর খেলবেন না দেশের জার্সি গায়ে৷ এটা ভেবেই ম’নম’রা হয়ে পড়েছেন সারা বিশ্বে ছড়িয়ে থাকা তার ভক্তরা৷
সংযুক্ত আরব আমিরাতে আসন্ন আইপিএলে অবশ্য চেন্নাই সুপার কিংসের অধিনায়ককে খেলতে দেখা যাবে৷ ১৯ সেপ্টেম্বরের অপেক্ষায় তাই ক্রিকেটপ্রেমীরা৷ ওই দিন থেকেই শুরু হবে ক্রিকেটের ক্রোড়পতি লিগ৷ ধোনির অবসর ঘোষণার পরেই তার উদ্দেশ্যে অনেকেই অনেক কিছু পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়৷ ধোনি ভক্তদের তালিকায় রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও৷
‘ক্যাপ্টেন কুল’-এর উদ্দেশ্যে দীর্ঘ দু’পাতার চিঠি লিখেছেন তিনি৷ দীর্ঘ সেই চিঠিতে ধোনির ভূয়সী প্রশংসা করে প্রধানমন্ত্রী লিখেছেন, ”আপনার ট্রেডমার্ক ও অদ’ম্য স্টাইলে যে ভিডিওটি আপনি শেয়ার করেছেন তা পুরো দেশের কাছে অনুরাগের ও আলোচনার বিষয় হয়ে ওঠার জন্য যথেষ্ট ছিল৷ আপনার বিদায়ে ১৩০ কোটির দেশ হতা’শ ও ব্য’থিত৷ কিন্তু আপনি ভারতীয় ক্রিকেটের জন্য যা করেছেন তার জন্য সকলে চিরকাল কৃতজ্ঞ থাকবে৷”
প্রধানমন্ত্রীর চিঠি এরপর ট্যুইটারে পোস্ট করে তাকে ধন্যবাদ জানাতে ভোলেননি মহেন্দ্র সিং ধোনি৷ জবাবে ধোনি লেখেন, ”একজন শিল্পী, সৈনিক ও খেলোয়াড় শুধুমাত্র প্রশংসা আশা করে৷ তারা চায় ক’ঠো’র পরিশ্রম ও ত্যা’গ যেন সবার ন’জর কা’ড়ে ও প্রশং’সিত হয় ৷ এই প্রশং’সা ও শুভকামনার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অনেক ধন্যবাদ৷”




